রাশিয়াতে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব
রাশিয়ায় এক নারীর দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে। এতে বোঝায় যাচ্ছে মশাবাহিত জিকা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে দিনদিন।
মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
রুশ কর্তৃপক্ষ বলেছে, যে নারীর দেহে জিকা পাওয়া গেছে, সম্প্রতি তিনি ডোমিনিকান রিপাবলিক ভ্রমণ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ায় দুই অন্তঃসত্ত্বার দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে। ভেনিজুয়েলায় এর আক্রমণে প্রাণ গেছে তিনজনের।
ব্রাজিলে চার হাজারেরও বেশি নবজাতক মাইক্রোসেফালি রোগে আক্রান্ত বলে ধরা পড়েছে। অপরিণত মস্তিষ্কে এ রোগের সঙ্গে জিকার কোনো না কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিষয়টি এখনও প্রমাণিত নয়। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, হন্ডুরাস, প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে জিকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
এদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দ্বিতীয় জিকা আক্রান্ত রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার দেহের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে এবং ত্বকের দাগগুলোও অদৃশ্য হতে শুরু করেছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 