News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রের মিশিগানে এলোপাতাড়ি গুলিতে নিহত ৬ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের মিশিগানে এলোপাতাড়ি গুলিতে নিহত ৬


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কালামাজু শহরে বন্দুকধারী এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন। কালামাজুর ডেপুটি শেরিফ পল মেটিয়াসের বরাত দিয়ে ওই খবরে বলা হয়েছে, মোট নয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

বিবিসি জানিয়েছে, বন্দুকধারীর খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনার সাথে এরআগে একটি পার্কিং লটে চালানো হামলার যোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় এক নারী আহত হয়েছিলেন।

নিহতদের মধ্যে চারজন নিহত হয়েছেন একটি রেস্তরাঁয় এবং বাকি দুজন গাড়ির দোকানে।

সিএনএনে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, তিন জায়গায় মোট নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। আর একজনের অবস্থা গুরুতর।

সিএনএনের সহযোগী উড টিভিকে মেটিয়াস বলেছেন, দেখে মনে হচ্ছিল একজন গাড়ি চালিয়ে মানুষ খুঁজে ধরে ধরে গুলি করে মারছে।

পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে সন্দেহাভাজন ব্যক্তিটি শ্বেতাঙ্গ এবং তার বয়স পঞ্চাশের আশপাশে হবে। পুলিশ গাড় নীল অথবা রূপালী শেভরোলেট এইচএইচআর গাড়ি খুঁজছে।

যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। তবে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করতে জানুয়ারিতে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গেল বছরের শেষ দিকে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দেশটিতে ৩৫৫টি ছিল নির্বিচারে গুলির ঘটনা ঘটে। এগুলোসহ ছোট-বড় কিছু সংঘর্ষে ওই বছরে দেশটিতে ১২ হাজার ২১২ জন নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ