News Bangla 24 BD | সিরিয়ায় বোমা হামলায় নিহত ২৫ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সিরিয়ায় দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। রোববার হোমস শহরে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, জাহারা জেলায় দুটি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া অবশ্য জানিয়েছে, হামলায় ১৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। টেলিভিশনে ধ্বংস হওয়া দোকানের সামনের অংশ, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ, আহত লোকজনের আহাজারি ও জ্বলন্ত গাড়ির দৃশ্য দেখা গেছে।

এর আগে গত মাসে হোমসে বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছিল। ওই সময় ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছিল। শনিবার হোমসে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সরকারি হামলা চালিয়েছিল। এর পরই এ হামলার ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ