News Bangla 24 BD | সিরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ১৪০ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সিরিয়ায় রাজধানী দামেস্ক ও হোমস শহরে কয়েক দফায় বোমা হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) এসব হামলা হয় বলে জানানো হয়েছে খবরে।

দামেস্কের দক্ষিণাঞ্চলে সাঈদা যেইনাব শহরতলীতে অন্তত চার দফায় বোমা হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৭৮ জন।

এর আগে একই দিন হোমসে দুই দফায় গাড়ি বোমা হামলায় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়।

ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, হোমস শহরে নিহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

তবে, এরই মধ্যে খবরে জানা যাচ্ছে যে, সরকারী বাহিনীর সাথে লড়াইয়ে সিরিয়ার আলেপ্পোতে ইসলামিক স্টেট-এর প্রায় ৬০ জন জিহাদি নিহত হয়েছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ায় আংশিক যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়ার সঙ্গে আলোচনায় একটা চুক্তিতে পৌঁছানো গেছে। তবে শর্তসাপেক্ষেই চুক্তিতে রাজি হয়েছে মস্কো।

এ বিভাগের অন্যান্য সংবাদ