News Bangla 24 BD | জীবনে সফল হতে চাইলে যা করবেন না - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

জীবনে সফল হতে চাইলে করা উচিত নয় – এমন কয়েকটি কাজের কথা জানিয়েছে লাইফস্টাইল ব্লগ লাইফ হ্যাক ডটঅর্গ৷ চলুন দেখে নেই সেগুলো…৷

‘পারফেকশন’ আশা করা বন্ধ করুন
আমরা প্রায়ই কোনো কিছু যেভাবে চাই, ঠিক সেভাবে করতে না পারলে অথবা যেভাবে চেয়েছিলাম, ঠিক সেভাবে না পেলে হতাশ হয়ে পড়ি৷ এটা ঠিক নয়৷ জীবনে সব কিছু একেবারে পারফেক্টভাবে করা বা পাওয়ার আশা এক ধরনের বাড়তি চাপ সৃষ্টি করে৷ এই চাপ থেকে মুক্ত থেকে, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বরং শান্তভাবে এগিয়ে যাওয়াই মঙ্গল৷ জীবনে ভুল হতে পারে৷ আর সেটাই তো স্বাভাবিক, তাই না?

না বলতে চাইলে কখনোই হ্যাঁ বলবেন না
নিজের ‘লিমিট’ সম্পর্কে সচেতন থাকুন৷ না বলতে শিখুন৷ অনেকে চেষ্টা করবে আপনার ‘লিমিট’ নিয়ে খেলতে৷ কেউ হয়ত এমন সময় সহায়তা চাইবে, যখন আপনার তাকে সহায়তা দেয়ার সময় নেই৷ কিংবা কেউ হয়ত আপনার কাছে টাকা ধার চাইলো, যা দেয়া আপনার জন্য কঠিন৷ এ সবক্ষেত্রে নিজের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন, প্রয়োজনে স্পষ্টভাবে ‘না’ বলুন৷

নিজের সঙ্গে নেতিবাচক আলাপ বন্ধ করুন
অতীতে ঘটে যাওয়া কোনো নেতিবাচক ঘটনা, যা আপনাকে আঘাত দিয়েছে কিংবা আপনি কাউকে আঘাত দিয়েছেন, তা হয়ত আপনার মনের মধ্যে আজও জমে আছে৷ আর আপনি হয়ত এখনও নিজের অজান্তেই নিজের মনে কথা বলে চলেছেন, কী করলে সেই নেতিবাচক ঘটনাটি ঘটতো না৷ এই আলাপ বন্ধ করুন৷ বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান, আত্মবিশ্বাস ফিরে পেতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো দিকগুলি নিজের সামনে তুলে ধরুন, নিজেকে বলুন৷

শুধুমাত্র ‘আজকে’গুরুত্ব দেয়া বাদ দিন
বুদ্ধিমান মানুষেরা যেমন তাদের বর্তমানটা উপভোগ করেন, তেমনই ভবিষ্যতের জন্য পরিকল্পনাও করেন৷ তাই পরিকল্পনা অনুযায়ী আপনার পদক্ষেপ ঠিক করুন৷ এখন থেকে পাঁচ, দশ বা পনের বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, সেটা ঠিক করে নিন৷ তারপর এগিয়ে যান৷ অর্থাৎ বর্তমানকে উপভোগের পাশাপাশি ভবিষ্যতে নিজেকে নিরাপদ রাখার জন্য যা দরকার, সেটাও করুন৷

নিজের লক্ষ্যকে অবহেলা করবেন না
ভাববেন না, আপনি ভালো মানুষ বলে অনেককিছু এমনিতেই ভালো হয়ে যাবে৷ ভালো কিছু তাদের ক্ষেত্রেই ঘটে, যারা তার জন্য চেষ্টা করে৷ তাই জীবনে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এগোনোই ভালো৷ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘টাইম ম্যানেজমেন্ট’৷ সময় নষ্ট না করে কবে, কখন, কী করবেন – সেটা আগে থেকেই পরিকল্পনা করুন৷ সময়ের থেকে দামি যে আর কিছুই হয় না!

নিঃসঙ্গতা থেকে দূরে থাকুন
সফল মানুষরা জানে কাজই সব নয়৷ বরং যারা সফল, তারা কাজের বাইরে পরিবার, শখ এবং বন্ধ-বান্ধবদের জন্যও সময় বের করে নেন৷ সমাজ থেকে দূরে, নিঃসঙ্গ থাকলে সেটা বরং ক্ষতিকরই৷ তাই যারা সফল হতে গিয়ে কাজের বাইরে অন্যদিকে মন দিচ্ছেন না, তারা অভ্যাসটা বদলান৷ নিয়মিত কাজের পাশাপাশি নিজের পরিবার, বন্ধু-বান্ধব এবং ‘হবি’ বা শখের জন্যও সময় দিন৷

অন্যদের সঙ্গে নিজের তুলনা করা থেকে বিরত থাকুন
সফল যিনি, একমাত্র তিনিই জানেন যে, আজ তিনি যাকে টপকে এসেছেন, কাল হয়ত তিনি বা অন্য কেউ তার জায়গায় আসবেন৷ সফলরা কখনোই অন্যদের সঙ্গে নিজের তুলনা করেন না৷ এতে যে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি৷ তবে এটা ঠিক যে, তারা নিজেদের দুর্বলতাগুলো পর্যালোচনা করেন এবং তারা যা জানেন না, তা যদি অন্য কোউ জানে, তাহলে তাদের প্রশংসা করতেও দ্বিধাবোধ করেন না৷

অতীতে বসবাস করা বাদ দিন
সফল মানুষরা তাদের ভুল থেকে শিক্ষা নেন, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকেন না৷ বরং অতীত থেকে নেয়া শিক্ষা বর্তমান এবং ভবিষ্যতে ব্যবহার করেন তারা৷ আপনি কী ছিলেন – তা নিয়ে না ভেবে আপনি এখন কেমন আছেন এবং ভবিষ্যতে কেমন হতে চান, সে কথা নিয়ে ভাবুন৷ অতীতের ভুল যাতে আবারো না হয়ে যায়, সে দিকে লক্ষ্য রাখুন৷

অসৎ মানুষদের সহ্য করবেন না
সফল মানুষরা অন্যের ভালো বৈশিষ্ট্য এবং উপহারের প্রশংসা করেন৷ তারা অন্যের সাফল্যের পথে বাধা হন না কিংবা অন্যের সাফল্যকে ছোট করে দেখেন না৷ তারা সম্পর্কের ব্যাপারের যেমন উদার, তেমনি কখন একটা সম্পর্ক ভেঙে দিতে হয়, সেটাও জানেন তারা৷ নেতিবাচক এবং অসৎ মানুষদের পরিহার করে সৎ এবং আন্তরিকদের গুরুত্ব দেন তারা, মনে করে লাইফস্টাইল ব্লগ লাইফহ্যাক ডটঅর্গ৷

এ বিভাগের অন্যান্য সংবাদ