সিরিয়ায় অবরুদ্ধ শহরে বিমান থেকে সাহায্য ফেলেছে জাতিসংঘ
সিরিয়ায় আইএস দ্বারা অবরুদ্ধ ডেইর আল-যোর শহরে সড়কপথে পৌঁছাতে না পেরে আকাশ থেকে মানবিক সাহায্য ফেলেছে জাতিসংঘ। নাগরিকদের উদ্দেশ্যে প্রথমবারের মতো মোট একশ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর-বিবিসি`র।
ডেইর আল-যোর শহরে প্রায় দুই লাখ মানুষের বসবাস। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশটির অবরুদ্ধ নাগরিকদের পরিস্থিতি দিন দিন নিদারুণ আকার ধারণ করেছে। এর মধ্যে কয়েকটি জায়গায় সড়কপথে সাহায্য পাঠানো গেলেও ডেইল আল-যোরে কোনভাবেই পৌঁছানো যাচ্ছিল না।
জাতিসংঘের হিসেব মতে, সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে ৪ লাখ ৮০ হাজার মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। এছাড়া দেশটিতে আরো চল্লিশ লাখ মানুষ রয়েছে, যাদের কাছে সাহায্য নিয়ে পৌঁছানো রীতিমত কঠিন।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 