সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। পাঁচ বছরে এই প্রথম সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হলো।
স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। সপ্তাহের শুরুতেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধবিরতি’ প্রস্তাব অন্যান্য পক্ষ মেনে নিয়েছে। এরপর রাত ১০টা থেকে এই সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়।
জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফেন ডি মিস্তরাঁ জানান, দারা ও দামেস্কো শান্ত হয়ে গেছে। যুদ্ধবিরতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ৭ মার্চে আবার শান্তি আলোচনা শুরু হবে।
তিনি আরো জানান, যদিও এ বিষয়টি কষ্টসাধ্য ও জটিল, তবু এ প্রক্রিয়া চালু রাখতে চেষ্টার কোনো কমতি হবে না।
এদিকে রাশিয়া জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের ওপর হামলা বন্ধ করেছে তাদের যুদ্ধবিমান।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব এ বিষয়টি নজরে রেখেছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 