News Bangla 24 BD | নিজের পরিবারের ১৪ জনকে খুন করে আত্মহত্যা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজের পরিবারের ১৪ ব্যক্তিকে খুন করে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছে ভারতের মহারাষ্ট্রে। খুন হওয়া ১৪ জনের মধ্যে আটটি শিশু ও ছয়জন নারী। নিহতদের মধ্যে খুনি হাসানের স্ত্রী, তিন বোন, দুই সন্তান ও মা-বাবাও রয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়।

রোববার ভোরে থানে জেলার কাসরভাদাবলি গ্রামের এক বাড়ি থেকে ওই ১৫ জনের লাশ উদ্ধার করে পুলিশ। আরেক নারীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। যাকে খুনি বলে সন্দেহ করা হচ্ছে, তার নাম হাসান আনওয়ার ওয়ারেকর (৩৫)।

এনডিটিভি জানিয়েছে, সবাইকে বিষ বা চেতনানাশক খাইয়ে পরে গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। হাতে ছুরি ধরা হাসানের লাশ ওই বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে ঝুলন্ত অবস্থায়।

থানে পুলিশের যুগ্ম কমিশনার আশুতোষ দুমরেকে উদ্ধৃত করে আনন্দবাজার লিখেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে হাসান ভেতর থেকে দড়জা বন্ধ করে দিয়ে তিনটি ঘরে এই হত্যাকাণ্ড চালয় এবং পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আহত্মহত্যা করে।

ভাগ্যক্রমে হাসানের বোন সুবিয়া গলায় মারাত্মক ক্ষত নিয়েও বেঁচে যান এবং তার চিৎকার শুনেই তার স্বামী বাইরে থেকে দড়জা ভেঙে ঢোকেন এবং পরে পুলিশে খবর দেন। হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাটার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। তিনিই পুরো পরিবার চালাতেন। ঠিক কী ঘটেছিল, তা জানতে হাসানের বোনোর জবানবন্দি রেকর্ড করা হবে বলে আশুতোষ দুমরে জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ