অর্থনৈতিক উন্নয়নে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক
অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনবল গড়ে তুলতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এমন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে কর্মসংস্থানের সাথে বাড়বে মানুষের আয়। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগকে ভবিষ্যতের জন্য বড় ধরনের বিনিয়োগ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও।
আর্থিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে অবদান রেখে চলছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় টেকসই অর্থনীতির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর অংশ হিসেবে বেকারদের কর্মসংস্থান তৈরি এবং আত্মনির্ভরশীল করার লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে আইসিটি, গার্মেন্টস, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স-এই পাঁচটি খাতে। এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 