হার্ট ব্লক ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে সাইট্রাস ফ্রুট
কমলা এখন আর বিদেশি ফল নয়। এটি আমাদের দেশে বেশ সহজলভ্য এবং দামও প্রায় হাতের নাগালে।
আমাদের শরীরে দৈনিক যতটুকু ভিটামিন-সি প্রয়োজন তার সবটাই একটি কমলা মেটাতে পারে। খেতেও বেশ সুস্বাদু। কমলায় রয়েছে সাইট্রাস ফাইটোনিউট্রিয়েন্ট হেসপেরিডিন, যা মস্তিষ্কসহ সারা শরীরে রক্ত চলাচল বাড়ায়।
এরমধ্যে ওষুধি উপদানের পাশাপাশি রয়েছে সৌন্দর্য বর্ধক উপাদানও। ১০০ গ্রাম কমলাতে রয়েছে ভিটামিন বি-০.৮ মিলিগ্রাম, ভিটামিন সি-৪৯ মিলিগ্রাম, ক্যালসিয়াম-৩৩ মিলিগ্রাম, পটাসিয়াম-৩০০ মিলিগ্রাম, ফসফরাস-২৩ মিলিগ্রাম।
কমলা ভিটামিনের খুব ভালো উৎস। এর মধ্যে প্রচুর পরিমাণ কেরোটিনয়েড রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে যা ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণে সহযোগিতা করে।
কমলা নিজে একটি এসিডিক খাবার। এর মধ্যে প্রচুর ক্ষারীয় মিনারেলস রয়েছে। কমলার জুস খেলে শরীরে এসিড বেইজের সামঞ্জস্য রক্ষা হয়। একে পাওয়ার ফুডও বলা হয়। এর মধ্যে সিটার্স লিমোনয়েড রয়েছে যা শরীরের জন্য উপকারী। কমলা হার্ট ব্লক ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, কমলা মুখ, ত্বক, ফুসফুস, পাকস্থলী ও স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
কমলার মধ্যে পলি ফেনলস রয়েছে, যা বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে প্রটেকশন করে। কমলা হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনে সাহায্য করে। এর মধ্যে যে ফাইবার থাকে তা কোলেস্টেরল লেভেল কমিয়ে আনতে কাজ করে। কমলার মধ্যে এন্টি অক্সিডেন্ট রয়েছে। এন্টি অক্সিডেন্ট বার্ধক্য রোধে সাহায্য করে।
কমলার খোসা পাউডার করে ব্যবহার করলে মেছতা দূর হয়। এটি প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে। ত্বকের সজীবতা বজায় রাখে। কমলায় থাকা বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে।
কমলায় আছে ক্যালসিয়াম, যা দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। কমলা কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে। এ ছাড়া শরীরের ওজন কমাতেও সহায়ক।

যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ 