News Bangla 24 BD | কীভাবে বুঝবেন ভালোবাসার মানুষটি আজীবন পাশে থাকবে? - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

কীভাবে বুঝবেন ভালোবাসার মানুষটি আজীবন পাশে থাকবে?


এমন কিছু পুরুষ আছেন যারা ভালো-মন্দ যেকোন পরিস্থিতিতেই সঙ্গীকে একা ফেলে জান না, তাঁরা সব সময়ই পাশে থাকেন। আসলে যখন কোন পুরুষ তার জীবন সঙ্গী হিসেবে এমন কাউকে খুঁজে পায় যে সারাজীবন তার পাশে থাকবে, তাহলে সে নিশ্চিতভাবেই তাকে কাছে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আসুন জেনে নেই এমন কিছু লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি আপনাকে ছেড়ে যাবেনা কখোনো।

১। তিনি আপনার ও আপনাদের সম্পর্কের সাথে প্রতিশ্রুতি বদ্ধ
ভালো সময়ে একসাথে থাকাটা খুব সহজ। কঠিন সময় যখন আসে তখন একত্রে থাকতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামান্য যুদ্ধেই প্রকৃত পুরুষের ভালোবাসায় ঘাটতি পড়েনা। যখন তার সঙ্গী খারাপ মুডে থাকে তখন তা খুব গুরুত্ব সহকারে নেয় না। তারা তাদের সম্পর্কের গুরুত্ব বুঝতে পারে এবং এই সম্পর্ককে টিকিয়ে রাখার পথে কোন বাঁধাকেই টিকতে দেননা।

২। তিনি সমস্যাকে এড়িয়ে যান না
যখন পরিস্থিতি কঠিন হয়ে পড়ে তখন তিনি পরাজিত হন না এবং তার অনুভূতির কথাও বলেন। যদি তাদের সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয় তাকে বিরক্ত করে তাহলে সেই বিষয়টি তিনি সম্মানের সাথেই সামনে নিয়ে আসেন। তিনি বিষয়টি নিয়ে কথা বলেন এবং সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করেন।

৩। সামান্য কোন বিষয়ের প্রতিও তিনি মনযোগী
একা থাকলে বাসন কোসন না ধুয়ে ফেলে রাখা, ময়লায় ঝুড়িটা ভর্তি হয়ে যাওয়া এমনকি অথবা ঘরে খাওয়ার জন্য তেমন কিছু না থাকা ইত্যাদি বিষয় গুলোকে তিনি হয়তো তেমন কোন গুরুত্ব দিতেন না। কিন্তু তিনি জানেন যে আপনি এই বিষয় গুলোর প্রতি গুরুত্ব দেন তাই তিনি বাড়ি ঘর পরিষ্কার রাখেন এবং ফ্রিজেও খাবার সংরক্ষণ করেন। আপনাদের পছন্দের ছবিটি তিনি কখনো একা দেখেন না।

৪। তিনি আপনার কাছে কোন গোপনীয়তা রাখেন না
সত্য যতই কদর্য হোকনা কেন তিনি সেটা আপনার কাছ থেকে গোপন করবেন না। আপনি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলেই তিনি নিজের সব কথাই আপনাকে বলেন। তিনি পরিচ্ছন্ন ও হৃদয়বান মানুষ তাই তিনি আপনার কাছ থেকে কোন কিছুই লুকান না। তিনি সম্পর্ক তৈরি করেন বিশ্বাসের সাথে এবং আপনার কাছ থেকেও সেই রকমই আশা করেন।

৫। আপনার নিজের সম্পর্কে আপনি ভালো বোধ করুন তিনি এটাই চান
তিনি মনে করেন আপনি সুন্দর। আপনি যে সুন্দর সেটা বোঝানোর জন্য তিনি অনেক কিছু করেন। আপনার কোন একটি জিনিস হয়তো সুন্দরনা কিন্তু তিনি সেটাকেও সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করবেন যাতে আপনার কাছেও সুন্দর মনে হয়।

এছাড়াও তিনি তার নিজের ভুলকে বড় করে দেখেন এবং আপনার ভুলে হাসেন, আপনার যেকোন সমস্যাকে তিনি নিজের সমস্যা বলে মনে করেন, তিনি আপনার সাথে ছল চাতুরী করেননা, তিনি আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ