News Bangla 24 BD | টুইন টাওয়ারের স্থানে সবচেয়ে ব্যয়বহুল রেলস্টেশন - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

টুইন টাওয়ারের স্থানে সবচেয়ে ব্যয়বহুল রেলস্টেশন


উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বিশ্বের সবেচেয়ে ব্যয়বহুল রেলস্টেশন। ১৪ বছর আগে টুইন টাওয়ারে ৯/১১ হামলা চালিয়েছিল আল কায়েদা সন্ত্রাসী গোষ্ঠী। টুইন টাওয়ারের ওই স্থানেই নির্মাণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেলস্টেশনটি। কোনোরকম জাকজমক ছাড়াই বৃহস্পতিবার দুপুর ৩টায় এটি উদ্বোধন করা হবে।

রেলস্টেশনটি নির্মাণ করতে দীর্ঘ এক যুগ সময় লেগেছে। এর দৈর্ঘ্য ৩শ ৫০ ফুট এবং প্রস্থ ১শ ১৫ ফুট।
এটি ডিজাইন করেছে স্প্যানিস-সুইস স্থপতি সানতিয়াগো কালাত্রাভা এবং ওকুলুস। এটি ইস্পাত এবং গ্লাস দিয়ে বিশাল ডিম্বাকৃতিতে তৈরি করা হয়েছে। এটি যে আদলে তৈরি করা হয়েছে তা দেখে মনে হবে কোনো পাখি ডানা মেলে আকাশের দিকে উড়ে যাচ্ছে।

বৃহস্পতিবার এর আশিংক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এর ভেতরের বিভিন্ন দোকান আগস্টে চালু করা হবে।
রেলস্টেশন তৈরিতে বাজেট ছিল ২ বিলিয়ন ডলার। তবে এটি নির্মানে ব্যয় হয়েছে ৩ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

এ বিভাগের অন্যান্য সংবাদ