গাজীপুরে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি ৪০ নেতাকর্মী খালাস
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি ৪০ নেতাকর্মী বেকুসুর খালাস পেয়েছে। গাজীপুরে দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক ইকবাল মাহমুদ রোববার এ রায় প্রদান করেন। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় অভিযোগ প্রমানীত না হওয়ায় আসামীদের অব্যাহতি দেয়া হয়।
আসামী পক্ষের আইনজীবী আবুল হাসেম ২০১৫ সালের ১৮ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় (হাসিন সোয়েটার কারখানার সামনে) একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ী ভাঙচুরের ঘটনায় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম মাষ্টার, জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। শ্রীপুর থানার এসআই আরিফুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে দীর্ঘ শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গাজীপুর দ্রুত বিচার আদালতের বিচারক সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 