News Bangla 24 BD | আইফোনের জন্য নবজাতককে বিক্রি করলো বাবা-মা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আইফোন কেনার জন্য সদ্যজাত সন্তানকে বিক্রি করলেন বাবা-মা। এই জঘন্য ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ান প্রদেশে। খবর এনডিটিভির

খবরে বলা হয়েছে, ২৩ হাজার ইউয়ানের বিনিময়ে ১৮ দিনের মেয়ে শিশুকে বিক্রি করে দেন তার বাবা-মা। ওই টাকা দিয়ে আইফোন আর একটি মোটরবাইক কিনতে চেয়েছিলেন শিশুটির বাবা।

শিশুটির বাবা আদুয়ান এবং মা জিয়াও মেই দু’জনের বয়স মাত্র ১৯। জিয়াওয়ের টাকায় তাদের সংসার চলত। আদুয়ান সারাদিন ইন্টারনেট ক্যাফে নিয়েই পড়ে থাকত। সংসারে কোনো টাকাই দিত না সে। তাই এসময় সন্তান নিতে চায়নি তিনি। ওই শিশুর জন্ম তাদের জন্য মোটেও আনন্দের ছিল না। কেননা শিশুটিকে লালন পালনের জন্য যে অর্থ প্রয়োজন তা তাদের নেই।

এজন্যই শিশুটির জন্মের পর থেকেই তাকে বিক্রি করে দেবার মতলব করতে থাকে তার বাবা। পরে টাকার বিনিময়ে বিক্রিও করে দেয়। সদ্যজাত সন্তানকে বিক্রি করে দেয়ার অপরাধে মেইকে আড়াই বছর এবং আদুয়ানকে তিন বছর সাজা দিয়েছে স্থানীয় আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ