News Bangla 24 BD | নিউইয়র্কে তিন মাস ধরে বাংলাদেশী মাহফুজা নিখোঁজ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউইয়র্কে তিন মাস ধরে বাংলাদেশী মাহফুজা নিখোঁজ


নিউইয়র্ক থেকে এনা: তিনি মাস ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশী মাহফুজা রহমান। ৩০ বছর বয়সী নার্স মাহফুজা রহমানকে নিউইয়র্ক পুলিশ খুঁজছেন। গত ৮ ডিসেম্বর থেকে তার কোন সন্ধান নেই। বাংলাদেশী মাহফুজা রহমান থাকতেন ব্রঙ্কসে এবং নার্সের কাজ করতেন ম্যানহাটানের বেলভিউ হাসপাতালে। ৮ ডিসেম্বরের পর থেকে মাহফুজা রহমান কাজে না যাওয়ায় কল দেয়া হয় বেলভিউ হাসপাতাল থেকে। সেই সময় মাহফুজা রহমানের স্বামী মোহাম্মদ চৌধুরী ৩৮ জানিয়েছিলেন যে, বাংলাদেশে তার নিকট আত্মীয় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, তিনি তাদের দেখতে গিয়েছেন। বাংলাদেশ থেকে তার কয়েক সপ্তাহের মধ্যে ফিরে আসার কথা। কিন্তু তিন মাসেও ফিরে আসায় বা কাজে যোগ না দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বামীকে এবং বাসায় ফোন করেন। বার বার ফোন করেও কোন উত্তর না পেয়ে তারা পুলিশকে অবহিত করেন। পুলিশ রিপোর্টের পর ব্রঙ্কসের পুলিশ এটিকে নিখোঁজ ধরেই তল্লাশিতে নামে। পুলিশ গত ৭ মার্চ মাহফুজা রহমানের কিংসব্রিজ হেইটস এলাকার ইস্ট ১৯৮ স্ট্রিটের বাসায় যায়। বাসায় গিয়ে তারা দেখতে পান যে বাসায় তালা দেয়া। স্থানীয় বাসিন্দারা নিউইয়র্ক পুলিশকে জানায়, গত ৩ মাস ধরেই এই বাসাটি তালাবদ্ধ এবং মাহফুজা রহমানের স্বামী মোহাম্মদ চৌধুরীও তার ৯ বছরের মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন। যাবার সময় পাশের বাসার লোকজনকে অনুরোধ করেছেন তাদের বাসার দিকে খেয়াল রাখার জন্য।

এই ঘটনা শোনার পর পুলিশের সন্দেহ বাড়ে। তারা মাহফুজা রহমানের বাসার আঙ্গিনা খুড়ে এবং কুকুর দিয়ে তল্লাশি চালায়। পুলিশ এখনো নিশ্চিত নন মাহফুজা রহমান কোথায় আছেন। পুলিশ তাদের তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশের ধারণা মাহফুজা রহমানের স্বামী বা আত্মীয়- স্বজনের সন্ধান পাওয়া গেলেই মাহফুজা রহমান নিখোঁজের রহস্য উদঘাটন হবে।

উল্লেখ, মাহফুজা রহমান ৮ ডিসেম্বর বেলভিউ হাসপাতালে কাজ শেষে বিকেলে ৪টা ৩০ মিনিটের সময় বাসার উদ্দেশ্যে রাওয়ানা হয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ