News Bangla 24 BD | শিশুকে ব্যাগে পুরে ইস্তাম্বুল থেকে প্যারিস - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

তুরস্কের ইস্তাম্বুল থেকে চার বছরের শিশুকে ব্যাগে ভরে প্যারিস নিয়ে এসেছেন এক নারী। প্রথম থেকেই বিষয়টি কারো নজরে আসেনি। পরে এয়ার ফ্রান্সের যে বিমানে করে তিনি প্যারিস যাত্রা করেন এর কর্মীরাই বিষয়টি টের পায়।

বিষয়টি জানাজানি হওয়ার পর বিমানের কর্মীরা পুলিশকে জানালে ওই নারীকে আটক করা হয়। তবে ওই নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি পুলিশ। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।

প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের কর্মকর্তারা জানান, প্যারিসের বাসিন্দা ওই নারী শিশুটিকে হাইতি থেকে দত্তক নিয়েছিলেন। কিন্তু দত্তকের প্রক্রিয়া এখনও শেষ হয়নি।
ফলে ইস্তামবুলে শিশুটিকে নিয়ে বিমানে উঠতে বাধা দেয় দেশটির কর্তৃপক্ষ।

এরপর তিনি পরিকল্পনা পরিবর্তন করে ফেলেন। আর পরিকল্পনার অংশ হিসাবে কিনে ফেলেন আরেকটি টিকেট। কিন্তু শিশুটিকে তার হাতব্যাগের ভেতর লুকিয়ে বিমানে উঠে পড়েন। এরপর শিশুটিকে ব্যাগ থেকে বের করে একটি কম্বলের মধ্যে মুড়িয়ে পায়ের কাছে লুকিয়ে রাখেন তিনি।

কিন্তু পরিকল্পনি ভেস্তে যায় যখন শিশুটির বাথরুমে যাবার দরকার লাগে। তাকে বাথরুমে নিতেই অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে যায়। আর এরপরই পুলিশ মহিলাটিকে আটক করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ