News Bangla 24 BD | যে ৫টি কারনে চাকরি চলে যায়! - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

আপনার কি অফিস যেতে ভাল লাগে? নিজের কাজ? কলিগদের? বেশ কিছু দিন ধরেই ভাবছেন চাকরিটা ছেড়ে দেবেন কিন্তু দোনামোনায় রয়েছেন। এমন পরিস্থিতি আমাদের অনেকেরই। কাজের স্ট্রেস নিয়ে রোজই অভিযোগ করছেন, প্রচুর খেটেও হতাশ লাগছে, সহকর্মীদের উপস্থিতিও ভাল লাগছে না অথচ ঠিক কী করবেন বুঝতে পারছেন না। এমন পরিস্থিতি কী ভাবে বুঝবেন চাকরি ছাড়বেন কি না? জেনে নিন এমন পাঁচ সঙ্কেত যা থেকে বুঝবেন এ বার আপনি চাকরিটা ছেড়ে দেওয়ার সময় এসেছে।

হতাশা:
কাজের সঙ্গে আপানর সংযোগ কতটা, এই কাজ করে আপনি কতটা আনন্দ পাচ্ছেন, প্রতি সপ্তাহের শেষে তা ভেবে দেখুন। যদি দেখেন আপনি নিজের সেরাটা দেওয়া সত্ত্বেও সপ্তাহের শেষে ক্লান্ত, হতাশ লাগছে, পজিটিভিটির অভাব বোধ করছেন তা হলে অবশ্যই আপনার এই চাকরিটা ছাড়ার সময় এসেছে।

সহকর্মীদের সঙ্গে আলোচনা:
সহকর্মীদের সঙ্গে মূলত কী হয় আলোচনা হয় আপনার? সব সময় কি সংস্থার খারাপ দিকগুলোই আলোচনায় উঠে আসে? বেশির ভাগ সহকর্মীরা কি আপনার মতোই অখুশি? অনেকেই ছেড়ে চলে গিয়েছেন বা অন্য চাকরি খুঁজছেন? তা হলে বুঝতে হবে আপনি এবং বাকিরা শুধুই রোজগারের তাগিদে এই চাকরিটা করছেন।

মূল্যায়ন:
এই সংস্থায় কি আপনার কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে? নাকি প্রচুর খাটনি সত্ত্বেও মনে হচ্ছে আপনার সঠিক মূল্যায়ন হচ্ছে না? মোটিভেশনও পাচ্ছেন না। তাহলে অবশ্যই চাকরি ছাড়ার কথা ভাবুন।

বসদের প্রতি সম্মান:
যাঁরা আপনার কাজে নেতৃত্ব দিচ্ছেন তাঁদের প্রতি যদি সম্মান হারিয়ে ফেলেন, তাঁদের কাজ, নেতৃত্ব দেওয়ার ধরণ, ভবিষ্যতের স্ট্রাটেজির সঙ্গে নিজেকে মেলাতে পারেন তাহলে হতাশা আসবেই। এি অবস্থায় চাকরি ছেড়ে দেওয়াই ভাল। না হলে হতাশা আরও চেপে বসবে।

ছুটি:
আপনি কি সারা সপ্তাহ উইকএন্ডের অপেক্ষায় বসে থাকেন? ছুটির দিনগুলোয় স্বস্তির শ্বাস নেন, নিজের ব্যক্তিগত কাজ উপভোগ করেন। ব্যক্তিগত কাজের এমন ভাবে পরিকল্পনা করেন যাতে সময়ের আগে অফিসে থেকে বেরোতে পারেন? ছুটিতে যাওয়ার ছুতো খুঁজতে থাকেন? বুঝতেই পারছেন। আপনার চাকরি ছাড়ার সময় এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ