News Bangla 24 BD | গাজীপুরে অস্ত্র মামলায় এক ব্যাক্তিকে ১৭ বছর সশ্রম কারাদন্ড
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে অস্ত্র মামলায় এক ব্যাক্তিকে ১৭ বছর সশ্রম কারাদন্ড


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. ইকবাল হোসেন বৃহস্পতিবার বিকালে এ রায় প্রদান করেন। দন্ড প্রাপ্ত আসামির আব্বাস আলী গাজীপুর মহানগরের টেক নগপাড়া এলাকার আক্কাস আলী ওরফে আমজাদ আলী ওরফে ফালাইনার ছেলে।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর সকালে চান্দনা চৌরাস্তার উত্তর পাশে নিরিবিলি হোটেলের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে ৬ রাউন্ড গুলি ভর্তি দেশীয় একটি রিভলবারসহ আব্বাস আলীকে আটক করা হয়।

এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মীর নজরুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আমজাদ হোসেন ওই বছরের ২২ ডিসেম্বর অভিযুক্ত আসামি আব্বাস আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে ১৮৭৮ সালের আর্মস অ্যাক্ট ১৯ এ এবং ১৯ (১) ধারায় দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক আসামি আব্বাস আলীকে ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ