News Bangla 24 BD | মানহানি মামলায় গাজীপুর আদালতে মাহফুজ আনামের জামিন মঞ্জুর
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মানহানি মামলায় গাজীপুর আদালতে মাহফুজ আনামের জামিন মঞ্জুর


গাজীপুর প্রতিনিধি
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত ৫ কোটি টাকার মানহানির মামলায় জামিন দিয়েছেন । সোমবার সকালে তিনি আদালতে হাজির হয়ে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২নং আদালতে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

গত ১৭ ফেব্রুয়ারি গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ওই আদালতে ৫ কোটি টাকার মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ১/১১ সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে ডেইলি স্টার পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছিলেন। তা তিনি গত ৩ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের ‘গণতন্ত্র ও গণমাধ্যম মতিগতি’ শীর্ষক টকশোতে অংশ নিয়ে স্বীকার করেছেন। কটূক্তি ও মিথ্যা সংবাদ পরিবেশন করায় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার সম্মান ক্ষুণœ হয়েছে। মিথ্যা সংবাদ ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট করার অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধ ওই মামলা দায়ের করা হয়। পরে আদালত মামলাটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ