ময়দা ও ডিম দিয়ে ঘরেই তৈরি করুন ইটালিয়ান পাস্তা
পাস্তা একটি মজাদার খাবার। পাস্তা স্বাদে ও গুনে অতুলনীয় হলেও এর আকাশ ছোঁয়া দামটাই যেনও একে হাতের নাগালের বাইরে নিয়ে যায়।
আর তাই আজকের রেসিপি হলো ঘরেই পাস্তা তৈরির পদ্ধতি। খুব সহজেই কম সময়ে ও কম খরচে ঘরেই বানিয়ে ফেলা যায় পাস্তা। আসুন জেনে নেয়া যাক ঘরে পাস্তা তৈরির সহজ রেসিপি।
উপকরণ –
পৌনে দুই কাপ ময়দা
৬ টি ডিম (স্বাভাবিক তাপমাত্রার)
৪ টেবিল চামচ অলিভ ওয়েল
লবণ
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে চালুনী দিয়ে ময়দা চেলে নিন ভালো করে।
একটি পাত্রে ময়দা গুলো রাখুন।
ময়দার উপরে ডিম, অলিভ ওয়েল ও লবণ দিন।
কাঁটা চামচ দিয়ে ডিমের কুসুম ফাটিয়ে নিন।
এরপর পুরো মিশ্রনটি ভালো করে ময়ান করে নিন।
ময়ানটি মসৃণ না হওয়া পর্যন্ত সেটাকে টানুন ও ময়ান করুন। খুব ভালো করে ময়ান করা হয়ে গেলে ডো টা কে দুই ভাগে ভাগ করে বলের মত আকৃতি দিয়ে রাখুন।
৫ মিনিট রেখে দিন ডো গুলোকে।
এরপর রুটি বেলার পিড়িতে সামান্য শুকনা ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিন ডো গুলোকে।
এরপর পাস্তা কাটার/পিজা কাটার/ ছুরি দিয়ে পছন্দ মত আকৃতিতে কেটে নিন পাস্তা। আপনার পাস্তা এবার রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেলো।
চুলায় গরম পানিতে পরিমাণমত লবণ দিন। ফুটন্ত লবণ পানিতে মাত্র ৪/৫ মিনিট রাখলেই করলেই পাস্তা সেদ্ধ হয়ে যাবে ভালো করে।
এরপর পছন্দের টপিং, চিজ, মশলা ও সস দিয়ে স্বাদ মত বানিয়ে পরিবেশন করুন ঘরে বানানো সুস্বাদু পাস্তা।
ঘরে তৈরী পাস্তা খেতে খুবই তাজা ও সুস্বাদু হয়। তাই আজই বানিয়ে ফেলুন মজাদার পাস্তা। পাস্তা কেটে নেয়ার পর ৩/৪ ঘন্টা শুকিয়ে বাক্সে ভরে ফ্রিজে রাখলে ৪দিন পর্যন্ত ভালো থাকে। এছাড়াও সেদ্ধ করে বাক্সে ভরে ফ্রিজে রাখলেও কয়েকদিন ভালো থাকে এই পাস্তা।

যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ 