২০ মার্চ দুই মন্ত্রীকে ফের আদালতে তলব
প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলার বিষয়বস্তু নিয়ে আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যা দিতে আগামী ২০ মার্চ সুপ্রিম কোর্টে উপস্থিত হতে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৯ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ খাদ্যমন্ত্রী কামরুলের সময় আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতে খাদ্যমন্ত্রী কামরুলের পক্ষে সময় আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। তিনি বলেন, মন্ত্রী দেশের বাইরে আছেন এবং ১৬ তারিখ তিনি দেশে ফিরবেন। শুনানি মুলতবির আবেদন করে তিনি বলেন, আদালত ১৬ তারিখের পর যেদিনই ধার্য করবেন সেদিনই মন্ত্রী আদালতে উপস্থিত হবেন। এরপর আদালত ২০ মার্চ শুনানির দিন ধার্য করেন। ওই দিন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালতে উপস্থিত থাকতে বলা হয়।
আজ সকাল ৯টায় সুপ্রিম কোর্টে দুই মন্ত্রীর আদালত অবমাননা মামলার শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন।
মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন। শুনানির সময় মন্ত্রী মোজাম্মেল হক এজলাস কক্ষে দাঁড়িয়ে ছিলেন।
সকাল সোয়া ৮টা দিকে প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলার বিষয়বস্তু নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ।
গতকাল সোমবার দুই মন্ত্রী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন করেন। খাদ্যমন্ত্রী দেশের বাইরে থাকায় হাজিরার জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করেন।
গত ৮ মার্চ দেশের সর্বোচ্চ আদালত নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যে স্তম্ভিত হয়ে তাদের তলব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন নয় সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ আদেশ দেন। আদেশে আজ ১৫ মার্চ তাদের দুজনকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 