News Bangla 24 BD | দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে উ. কোরিয়া - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে উ. কোরিয়া


শিগগরিই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এ ঘোষণা দিয়েছেন। উন বলেছেন, ‘এর মাধ্যমে তার দেশের পারমাণবিক সক্ষমতার বিষয়ে বিশ্বাস দৃঢ় হবে।’ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়্যারহেড বসাতে উত্তর কোরিয়া সক্ষমতা অর্জন করেছে কি না, এ নিয়ে অনেক বিশ্লেষকেরই সন্দেহ রয়েছে। তবে গত সপ্তাহে কিম জং উন জানিয়েছিলেন, তার দেশের বিজ্ঞানীরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ছোট আকারের পারমাণবিক ওয়্যারহেড বসাতে সক্ষমতা অর্জন করেছে। ওই সময় পারমাণবিক ওয়্যারহেডের একটি ক্ষুদ্র সংস্করণের পাশে দাঁড়ানো কিম জং উনের ছবি প্রকাশ করেছিল কেসিএনএ।

গত জানুয়ারিতে চতুর্থ দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ওই সময় আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দেয়। উত্তর কোরিয়ার ওপর আগে থেকেই পশ্চিমা অর্থনৈতিক অবরোধ চলছে। ওই ঘটনায় দেশটির ওপর আরোপিত অবরোধ আরো কঠোর করার দাবি ওঠে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তবে এরপরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ