News Bangla 24 BD | ওজন কমাতে স্যুপ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

খিদে মেটানোর জন্য স্যুপ খাচ্ছেন, সেই স্যুপই আবার ওজন কমিয়ে দিচ্ছে! এরকমটা হলে কেমন হয়? স্যুপ আমরা কম বেশি খেয়ে থাকি। আজ আপনাদের জন্য থাকছে ওজন কমানোর স্বাস্থ্যকর ও সহজ উপায়-।

এক বাটি স্যুপ আপনাকে পেট ভরা বোধ করতে সাহায্য করে। ফলে আপনি ক্যালোরিযুক্ত বা অতিরিক্ত খাবারের জন্যে ক্ষিদেবোধ করেন না। ফলে আপনার ওজন কমাতে এর চেয়ে ভালো কি হতে পারে?

স্যুপে থাকা প্রচুর পানি দেহের পানির চাহিদা মেটায় আর সেই সাথে উষ্ণ পানি মেটাবলিজম বাড়ায়। ফলে তা ওজন কমাতে সাহায্য করে।

ভেজিটেবল স্যুপে থাকে একেবারেই লো ক্যালোরি। ফলে আপনার দেহে ফ্যাট জনতে পারে না। লো ক্যালোরি অথচ দারুণ পুষ্টিকর খাবার স্যুপ দেহে পুষ্টি যোগায় প্রয়োজনমত আপনাকে একটুও মোটা না বানিয়ে।

স্যুপে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন আপনার দেহে দরকারী খাদ্যগুণ সরবরাহ করে ও হজমক্ষমতা বাড়ায়। ফলে অতিরিক্ত চর্বি জমার সুযোগ থাকে না।

সাধারণত সবজি কেবল সালাদের সাথে খাওয়াটা বেশ একঘেয়েমী আর কতটাই বা খাওয়া যায়। সেক্ষেত্রে স্যুপের সাথে মেশালে এই সবজিই কিন্তু হয়ে ওঠে দারুণ উপাদেয়।

স্যুপে ব্যবহৃত মশলাগুলো কিন্তু দেহের চর্বি পোড়াতে দারুণ কার্যকরী। যেমন, গোলমরিচে থাকা প্রচুর ক্যাপসাইসিন স্যুপের স্বাদ সুগন্ধ বাড়ায় এবং দেহে জমে থাকা মেদকে পোড়াতে সাহায্য করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ