News Bangla 24 BD | দাম্পত্য জীবন সুখী রাখুন এই ১ টি কাজে - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

চারপাশে এত-শত সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও এদেরই মাঝে বছরের পর বছর ধরে এই যে কিছু সম্পর্কটিকে থাকছে সবসময়, খুব যত্নে আগলে রাখছে নিজেকে- কি করে? যুগ, সময়, প্রযুক্তি, আধুনিকতা আর মানসিকতার পরিবর্তন? হ্যাঁ, এগুলোর হয়তো কিছু প্রভাব রয়েছে। কিন্তু এতকিছুর মাঝেও কি অনেক এমন সম্পর্ক নেই যেগুলো রয়ে গিয়েছে প্রচন্ড শক্ত আর মজবুত। যুগে যুগে একে অন্যের সাথে পুরোটা জীবন সুখী দাম্পত্য সময় কাটিয়ে দিয়েছেন অনেক মানুষ। কাটাচ্ছেন এখনো। ভাবছেন কী সেই সুখের চাবিকাঠি? শুনলে অবাক হবেন, পাঁচটা নয়, দশটা নয়- প্রতিদিনের মাত্র একটি কাজকেই সুখী দাম্পত্যজীবনের প্রধান রহস্য বলে চিহ্নিত করা হয়।

না, অঢেল টাকা নয়, কাজ নয়, নয় বাড়ি-গাড়ির বিশালতাও। দাম্পত্য জীবনকে সুন্দর আর সুস্থ রাখার জন্যে প্রতিদিন যে একটি কাজ করে থাকেন প্রতিটি সুখী জুটি সেটি হচ্ছে একে অন্যের সাথে কথা বলা। আর এই কথা বলার অর্থ সত্যিই কথা বলা।

মানুষের ব্যস্ততা সবসময় ছিল, আছে আর থাকবেই। তবে এই ব্যস্ততার মাঝেও আপনাকে ঠিক সময় খুঁজে বের করতে হবে আপনার সঙ্গীর জন্য। না, হয়তো প্রতিদিনই খুব জরুরী কোন কথা থাকবে না আপনাদের। কিন্তু আপনার এই কথা বলতে চাওয়ার ইচ্ছে আর মনোভাবটাই আপনার সঙ্গীকে জানান দেবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। হয়তো খুব একটা কঠিন কিছু নয় এটি। তবে এই খুব সহজ কাজটি না করার কারণেই কিন্তু তৈরি হয় প্রচন্ড জটিল অনেক সমস্যা। ভেঙে যায় সম্পর্ক!

কি করে কথা বলবেন সঙ্গীর সাথে?

তেমন কোন ব্যাপারই নয় এটি। হয়তো আপনার প্রথমে অস্বস্তি লাগতে পারে, আড়ষ্টতা কাজ করতে পারে এভাবে সহজ করে বন্ধুর মতন কথা বলতে। তবে এটা নিশ্চিত করে বলে দেওয়া যায় যে, মন খুলে আলাপ-আলোচনা করা আর গল্প করার ফলে ভালোও বোধ করবেন আপনি অনেক বেশি।

এক্ষেত্রে-

** নিজের অনুভূতি ও ভাবনা নিয়ে কথা বলুন। আপনার সঙ্গী কিন্তু আপনার সম্পর্কে কখনোই সবটা জানতে পারবে না। ঠিক তেমনটি পারবেন না আপনিও। আর তাই যেকোন ব্যাপরে নিজের চাওয়া-পাওয়ার কথা জানান তাকে। নিজেও তারটা জানুন।

** কেবল নিজেই না বলে অন্যকেও বলতে দিন। কথা বলা মানে এই নয় যে কেবল নিজেই বলে চলা। কথা বলার ভেতরে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে অন্যকেও বলতে দেওয়া। আর তাই সঙ্গীকেও বলতে দিন আর তার কথা মন দিয়ে শুনুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ