News Bangla 24 BD | ফখরুলসহ ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে পল্টন থানার নাশকতার একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রের অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল আওয়াল মিন্টু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও শিমুল বিশ্বাস।

এদের মধ্যে বুলুসহ ২০ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ