News Bangla 24 BD | গরমে স্বাস্থ্যকর ঠাণ্ডা ঠাণ্ডা স্মুদি (রেসিপি ও ভিডিও) - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

গরমে স্বাস্থ্যকর ঠাণ্ডা ঠাণ্ডা স্মুদি (রেসিপি ও ভিডিও)


গ্রীষ্ম আসার আগেই ভীষণ ভ্যাপসা একটা গরম পড়ছে ইদানিং। একটু একটু বৃষ্টিতেও কমছে না সেই গরম। গরম কমানোর সবচাইতে মজাদার উপায় হলো মুখরোচক, বরফ শীতল পানীয়। তাই বলে কী প্রচুর চিনি, কৃত্রিম রং আর স্বাদে ভরা পানীয় পান করবেন? মোটেই না। একই সাথে গরম কমাবে এবং স্বাস্থ্যটাকেও ঠিক রাখবে এমন একটি পানীয় হলো স্মুদি। চলুন আজ দেখে নেই একই সাথে স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি স্মুদির রেসিপি। ঘরে থাকা উপাদান দিয়েই খুব কম সময়ে এই স্মুদি তৈরি হয়ে যাবে।

উপকরণ:
– ৫/৬ টা মাঝারি টমেটো
– ২টা মাঝারি গাজর
– ১ টেবিল চামচ লেবুর রস
– ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
– লবণ স্বাদমতো
– ১ ইঞ্চি পরিমাণ সেলেরি (ইচ্ছা)

প্রণালী:

১) প্রথমে টমেটোগুলোকে ধুয়ে টুকরো করে নিন। গাজরগুলোকে ধুয়ে চাক চাক করে কেটে নিন। ১ ইঞ্চি পরিমাণ সেলেরি স্টিক কুচি করে কেটে নিন।

২) এবার একটা ব্লেন্ডার টমেটো, গাজর, সেলেরি, গোলমরিচ, লেবুর রস এবং স্বাদমতো লবণ দিয়ে নিন। ব্লেন্ড করুন যতক্ষণ না মিশ্রণটি মিহি হয়ে আস।

এবার এই স্মুদি পছন্দের একটি গ্লাসে ঢেলে নিন। ওপরে গোলমরিচ গুঁড়ো এবং সেলেরি স্টিক দিয়ে সাজিয়ে নিজেও উপভোগ করতে পারেন, অন্যকেও পরিবেশন করতে পারেন।

টিপস
– স্মুদি ঠাণ্ডা করার জন্য ফ্রিজে রাখতে পারেন। অথবা ফ্রিজে রাখা টমেটো ব্যবহার করতে পারেন ব্লেন্ড করার সময়ে। সব উপকরণের সাথে বরফের টুকরো ব্লেন্ড করে নিলেও দারুণ একটা ঠাণ্ডা ঠাণ্ডা স্বাদ আসবে এই স্মুদিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ