News Bangla 24 BD | সংবেদনশীল পুরুষরাই সেরা প্রেমিক - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

জীবনে কোন ধরণের পুরুষ চাইছেন আপনি? চিরাচরিত রীতি মেনে জীবন যাপনে অভ্যস্ত? সমীক্ষা কিন্তু বলছে জীবনে সুখী হতে চাইলে মার্কামারা ‘ম্যাচো’ ইমেজ ছেড়ে বেড়িয়ে একটু অন্যরকম পুরুষ বেছে নিন।

সংবেদনশীল পুরুষরাই কিন্তু সবচেয়ে ভালো জীবনসঙ্গী হতে পারেন। কী করে বুঝবেন আপনার জীবনের পুরুষটি যথেষ্ট সংবেদনশীল কিনা, তা জেনে নিন এখানে।

সাধারণত ছেলেরা যেসব বিষয় ভালোবাসে, যেমন রাজনীতির কচকচি বা খেলা, আপনার পুরুষসঙ্গীটি যদি তার বাইরেও ছোট ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে বা পাড়ার কুকুর-বেড়ালদের সঙ্গেও অবসর সময়ে খেলে বেড়ায়, তবে বুঝবেন যে তিনি যথেষ্ট সংবেদনশীল। তার এই ভালোবাসায় বিরক্ত না হয়ে শ্রদ্ধা করুন।

আপনার হাবি বা বয়ফ্রেন্ড যদি সংবেদনশীল হন, তবে আপনার সঙ্গে অল্প ঝগড়াতেই তিনি ভেঙে পড়বেন। সমালোচনা সহজেই তার মন ছুঁয়ে যায়। সামান্য মন কষাকষিতেই কি তিনি আপনাকে টেক্স্ট করা বন্ধ করে দেন? সেই সময়ে খারাপ লাগলেও বুঝবেন আপনাকে সহজে আঘাত করতে কিন্তু ইনি পারবেন না।

আপনার পার্টনার যদি সংবেদনশীল হন, তাহলে অল্প মন কষাকষিতেই আঘাত পেলেও সহজে তিনি নিজের মনের কথা অন্যের সঙ্গে শেয়ার করেন না। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারলেও নিজের মনের কথা মনেই রাখতে ভালোবাসেন ইনি।

শিক্ষকতা বা এনজিও-র মতো কোনও পেশায় সাধারণত সংবেদনশীল পুরুষরা যুক্ত থাকতে ভালোবাসেন। অন্যকে সাহায্য করার ইচ্ছা থেকেই এই ধরনের পুরুষরা এই ধরনের পেশা বেছে নেন।

যদি আপনার পার্টনারের নীতিবোধ ও আদর্শের প্রতি নিষ্ঠা থাকে, তাহলে বুঝবেন তিনি অত্যন্ত সংবেদনশীল। তিনি রাজনীতির বিষয়ে সচেতন? সমানাধিকারে বিশ্বাসী? তাহলে নিশ্চিন্তে ভরসা করতে পারেন। এমন ছেলে আপনাকে ধোঁকা দেবে না।

তিনি কি খোলা মনে সবকিছুর প্রশংসা করতে ভালোবাসেন? সৌন্দর্য, জীবন, আপনি – সবেতেই তিনি মুগ্ধ হয়ে যান? সংবেদনশীল পুরুষ আপনার জন্মদিন মনে রাখেন, আপনাকে বিছানায় সন্তুষ্ট করতে চান এবং শুধু আপনার শরীর নয়, আপনার মন নিয়েও তার আগ্রহ যথেষ্ট। তাই নিশ্চিন্তে থাকুন। আপনার মিস্টার সংবেদনশীল আপনার মিস্টার রাইট। এরা বেশি বুদ্ধিদীপ্ত, বেশি কেয়ারিং হন। এদের হাত ধরে সারাজীবন হাঁটাই যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ