News Bangla 24 BD | কেমন হবে কর্মজীবী নারীর ডায়েট - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

নারী যখন সংসার এবং অফিস দুটোই সামলান, তার সুস্বাস্থ্যের দিকে নজর দেয়া খুব জরুরি। কারণ তিনি সুস্থ থাকলেই সব কাজ সম্পন্ন হবে সুষ্ঠুভাবে। আর সেজন্য প্রয়োজন নিয়মিত খাবার ও ঘুম। সুস্বাস্থের জন্য তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ব্যালেন্স ডায়েট। কর্মব্যস্ত সব নারীর জন্য অনুসরণযোগ্য খাবারের একটি তালিকা দিয়েছেন গবেষকরা-

লেবুর উষ্ণ শরবত পান করে দিন শুরু করুন। এটা শরীরের ক্ষতিকর অনেক বর্জ্য বের করতে সহায়তা করবে। সাথে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। সকালের নাস্তা পরিপূর্ণ করুন। সকালে রুটি, ডাল, সবজির সাথে ডিম রাখতে পারেন। কৃত্রিম চিনি ব্যবহার না করে ফ্রেস ফলের জুস পান করুন। যা আপনাকে বিভিন্ন ইনফেকশন ও স্বাস্থ্যগত সমস্যা নিয়ন্ত্রণে রাখবে।

কর্মব্যস্ততার মধ্যে চা আপনাকে চাঙা করতে পারে। কিন্তু খালি পেটে চা পান অ্যাসিডিটি সৃষ্টি করে। তাই চায়ের সাথে বিস্কুট বা অল্প চর্বিযুক্ত কিছু খেয়ে নিন। পরিমিত দুপুরের খাবার নিন। সালাদ, রুটি বা অল্প ভাত খেতে পারেন। যা কর্মজীবী নারীদের স্বাস্থ্য ভালো রাখতে অনুসরণ করা খুবই জরুরি।

ক্ষুধা নিবারণের পাশাপাশি গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে কিছুক্ষণ পরপর সুষম খাবার গ্রহণ করুন। এক্ষেত্রে খেজুর, কাজু বাদাম, কাঁঠালের বীজ ইত্যাদি সাথে রাখতে পারেন। আপনার টেবিলে এক বোতল পানি রাখুন। দিনভর কিছুক্ষণ পরপর পানি পান করুন। এটাও আপনার শরীরের বর্জ্য নিষ্কাশনে সহায়তা করবে।

কর্মক্ষেত্রে প্রচণ্ড কাজের চাপে মাথা স্বাভাবিক রাখতে হয় সবাইকেই। এ জন্য কমলা লেবু ও মাছ নিয়মিত খান। রাতের খাবারেও হালকা উপাদান নিন। মুরগির মাংস রুটি দিয়ে খেতে পারেন। স্যুপ ও সালাদ রাখতে পারেন রাতের খাবারের তালিকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ