News Bangla 24 BD | পরকীয়া থেকে আটকানোর ৭ উপায় - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

অধিকাংশ মহিলাদের মনেই নিজের বয়ফ্রেন্ড কিংবা স্বামীকে হারানোর ভয় কাজ করে। ভাবেন যদি সে অন্য কারো হয়ে যায়। মেয়েরা এই ভয়টা বেশি পান কারণ পুরুষেরা সহজেই পরকীয়ার ফাঁদে পা দিয়ে ফেলেন। অনেক পুরুষেরই স্বভাবজাত হলো একাধিক প্রেম করা। জীবনসঙ্গীকে পরকীয়া হতে দূরে রাখার ৭টি পরামর্শ রইল আপনার জন্য।

১. বেশিরভাগ মেয়েই বিয়ের পর একদম বদলে যান, আর সন্তান হবার পর তো সেই পরিবর্তন আরও বেড়ে যায়। একেবারেই যেন অন্য মানুষ হয়ে ওঠেন। একটা জিনিস মনে রাখবেন, প্রিয় পুরুষটি কিন্তু বিয়ের আগের আপনাকে দেখেই ভালোবেসেছেন। তাই বিয়ের পর নিজেকে ধরে রাখুন। এতটাও বদলে যাবেন না যে স্বামীর কাছে আপনাকে অচেনা মনে হয়।

২. বিনা কারণে অমূলক সন্দেহ করা বন্ধ করুন বা সন্দেহ করে কথা শোনানো বন্ধ করে। এই অমূলক সন্দেহ করার প্রবণতা স্বামীর মনে আপনার প্রতি অনীহা ও অন্য নারীর প্রতি আগ্রহ জন্মায়।

৩. স্বামীকে শাসন করার চেষ্টা করবেন না। সর্বদা এটা করো সেটা করো বলতে থাকবেন না। অতিরিক্ত শাসন করলে মানুষটা নিশ্চিত অন্য নারীর দিকে ঝুঁকবেন।

৪. স্বামীকে ভালোবাসুন। একদম প্রেমিকার মত। মিষ্টি রোমান্টিকতায় ভরে রাখুন তার মন যেন আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন অটুট থাকে।

৫. নিজের সংসারকে করে তুলুন এক টুকরো শান্তির নীড়, যেন দিন শেষে এখানে ফিরে আপনারা মনের মাঝে খুঁজে পান অনাবিল প্রশান্তি। সংসারে সুখ আছে যেসব পুরুষের, তারা বাইরের দিকে আকৃষ্ট হয় না।

৬. নিজের শ্বশুরবাড়ির সবাইকে ভালবাসুন, সকলের সাথে ভালো ব্যবহার করুন। চেষ্টা করুন মানিয়ে নিতে। আপনি তার পরিবারকে ভালো না বাসলে এটা খুবই স্বাভাবিক যে স্বামী আপনার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবেন।

৭. কখনো এমন কিছু বলবেন না যাতে বয়ফ্রেন্ড/স্বামীকে অক্ষম বলা হয়। তার বেতন, চাকরি বা অন্য কিছু নিয়ে খোঁটা দেবেন না বা এমন বলবেন না যে, আমি ছাড়া তোমাকে আর কে বিয়ে করবে। এইসব কথায় পুরুষেরা রেগে গিয়ে অনেক সময় পরকীয়া করে বসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ