News Bangla 24 BD | কলা দিয়ে তৈরি করে ফেলুন মজাদার পাউরুটি (রেসিপি ও ভিডিও) - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

কলা দিয়ে তৈরি করে ফেলুন মজাদার পাউরুটি (রেসিপি ও ভিডিও)


পাউরুটি সকালে নাস্তায় অনেকেই খেয়ে থাকেন। বাজারের পাউরুটি নানা অস্বাস্থ্যকর উপাদান তৈরি করে হয়ে থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কারণে অনেকেই ঘরে পাউরুটি তৈরি করে থাকেন। কলা দিয়ে পাউরুটি তৈরি করেছেন কখনও? এইবার পাকা কলা এবং নারকেল দিয়ে তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের পাউরুটি।

উপকরণ:
১ কাপ (১২৫ গ্রাম) ময়দা
১/৪ চা চামচ (২গ্রাম) বেকিং সোডা
২ চা চামচ দারুচিনি গুঁড়ো
১/৪ চা চামচ লবন
৩/৪ কাপ (১৫০গ্রাম) চিনি
২টি ডিম
১১৩ গ্রাম মাখন গলানো
৩ থেকে ৪টি পাকা কলা
১/৩ কাপ (৭০ গ্রাম) ক্রিম
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
৩/৪ কাপ (৭৫ গ্রাম) কাজুবাদাম কুচি
১ কাপ নারকেল কুচি

প্রণালী:

১। প্রথমে ওভেন ৩৫০ ফারেনহাইট অথবা ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রিহিট করে নিন।

২। একটি পাত্রে ময়দা, নারকেল গুঁড়ো, লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার এবং দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন।

৩। আরেকটি পাত্রে মাখন এবং চিনি বিটার দিয়ে বিট করতে থাকুন। ক্রিমি টেক্সচার তৈরি না হওয়া পর্যন্ত বিট করতে থাকুন। এরপর এতে ডিম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করুন। এরপর এতে অল্প অল্প করে ময়দার মিশ্রণটি ঢালুন এবং বিট করুন।

৪। কলা খুব ভাল করে চটকিয়ে নিন। চটকানো কলা চিনি এবং মাখনের মিশ্রণের সাথে মিশিয়ে আবার বিট করুন। মিশ্রণে কাজু বাদাম কুচি দিয়ে মিশিয়ে নিন।

৫। বেকিং প্লেটে মাখন লাগিয়ে নিন।

৬। এবার এতে কেকের মিশ্রণটি দিয়ে উপরে বাদাম কুচি দিয়ে ৫০ থেকে ৬০ মিনিট বেক করুন।

৭। বাদামী রং হয়ে এলে একটি টুথপিক দিয়ে পরীক্ষা করে নামিয়ে ফেলুন।

৮। ব্যস তৈরি হয়ে গেল মজাদার কলা নারকেলের পাউরুটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ