যে প্রশ্নগুলো আপনার দাম্পত্য জীবনকে সুখী এবং সহজ করে তুলবে
অনেক দম্পতিকে একটি প্রশ্নের সম্মুখিন হতে হয়, তা হল একটি সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র কি? এর উত্তর কেউ বলে থাকে বিশ্বাস আবার কেউ বলেন ভালোবাসা। বিশ্বাস এবং ভালোবাসার সাথে আরেকটি বিষয় খুব গুরুত্নপূর্ণ তা হল যোগাযোগ এবং বোঝাপড়া। জীবন চলার পথে এই প্রশ্নগুলো করুন আপনার সঙ্গীটিকে। দেখবেন আপনারা হয়ে উঠছেন সবচেয়ে সুখী দম্পতি।
১। আমি তোমার জন্য কি করতে পারি?
ঘরের কাজ করা কি শুধু একজনের দায়িত্ব? না! আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করুন কিভাবে তাকে কাজে সাহায্য করবেন? এই একটি প্রশ্ন আপনার কাছে আপনার সঙ্গীটির গুরুত্ব বুঝিয়ে তুলবে।
২। এটা কি সঠিক সময়?
বিয়ে হয়ে যাওয়া মানে এই নয় যে আপনার যখন যেটা করতে ইচ্ছা করবে তখন সেটি করবেন। আপনার সঙ্গীর মতামত নিন। তাকে জিজ্ঞাসা করুন সে কি চায়। তার মতামতকে গুরুত্ব দিন।
৩। তুমি আমাকে ক্ষমা করেছো?
মানুষ মাত্রই ভুল করে। আপনিও এর ব্যতিক্রম নয়। আপনি ভুল করতে পারেন। ভুলের জন্য ক্ষমা চেয়ে সরি বলে ফেলুন। এটি আপনাকে ছোট করবে না বরং আপনার সঙ্গীর কাছে আপনাকে আরও বড় করে তুলবে।
৪। তুমি আমাকে বুঝিয়ে বলবে?
আপনি সব বিষয়ে জানবেন এমনটি নয়। আপনার পুরুষ সঙ্গীটিকে কাজের তাগিদে সারাদিন বাইরে থাকতে হয়, ঘরের সব বিষয় যে নাও জানতে পারে। সংসারের সমস্যাটি তাকে বুঝিয়ে বলুন। কোন কিছু না বুঝলে সঙ্গীকে প্রশ্ন করে জেনে নিন।
৫। তোমার কি কোন স্বপ্ন আছে?
প্রতিটি মানুষের নিজস্ব কিছু স্বপ্ন থাকে। আপনার সঙ্গীটিরও কিছু স্বপ্ন রয়েছে। বিশেষ করে নারীরা বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর ভুলে যায় তার স্বপ্নগুলো। সঙ্গীটিকে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করুন। সম্ভব হলে তা পূরণ করার চেষ্টা করুন।
৬। তোমাকে কিভাবে খুশি করতে পারি?
এই প্রশ্নটি প্রত্যেক দম্পত্তির উচিত তার সঙ্গীটিকে করা। সঙ্গীটির ভাল লাগা খারাপ লাগা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা এই ছোট প্রশ্নটি থেকে প্রকাশ পায়। এই একটি প্রশ্ন আপনাদের সম্পর্কটিকে করে তুলবে আরও বেশি মজবুত।
এই ছোট ছোট প্রশ্নগুলো আপনাদের সম্পর্কটিকে সহজ করে তুলতে সাহায্য করবে। নিজেদের মধ্যকার বোঝাপড়াটি আরও ভাল হবে।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 