News Bangla 24 BD | বিমান দুর্ঘটনায় কানাডার সাবেক মন্ত্রীসহ নিহত ৭
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিমান দুর্ঘটনায় কানাডার সাবেক মন্ত্রীসহ নিহত ৭


কানাডার পূর্ব উপকূল ক্যাবেক দ্বীপে একটি ছোট প্রাইভেট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির সাবেক পরিবহন মন্ত্রীসহ ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, নিহত মন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যও বিমানটিতে ছিল।
প্রচণ্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্ট্রিয়ালের সেন্ট হিউবার্ট বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে কিউবেকের উদ্দেশে রওয়ানা দেয় দুই ইঞ্জিনবিশিষ্ট টারবোপ্রোপ বিমানটি।
মঙ্গলবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে ইল দ্য লা মাদলিন বিমানবন্দরের পৌঁছলে ভারী বাতাস ও তুষারপাতের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দুর্ঘটনাস্থল হাভর ও মেইজোঁ এলাকায় পৌঁছেছেন যোগাযোগ নিরাপত্তা বোর্ডের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ