News Bangla 24 BD | মহাসচিব হয়েই কারাগারে ফখরুল
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে মির্জা ফখরুল আত্মসমর্পণ করেন। দুপুর ১২টায় তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আংশিক কমিটি গঠন করা হয়। এতে মির্জা ফখরুলকে দলের পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। আর বিএনপির মহাসচিব হিসেবে প্রথম দিনটি কারাগারেই কাটাতে হচ্ছে মির্জা ফখরুলকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ