News Bangla 24 BD | স্বাধীনতা এবং তনু
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

লামিয়া সরকার বনলতা,

স্বাধীন বাংলাদেশে আমরা
করি বসবাস,
নিয়মিত নতুন নতুন
গড়ি ইতিহাস।
আজ স্বাধীনতা মানে তনুর মতো
ধর্ষিতার লাশ,
রক্তা রক্ত হানাহানি
এবং সর্বনাশ।
সবাই আজ ভাল সাজতে চায়,
অপরাধে সঠিক বিচার
কজনই বা পায়?
পুলিশরাও টাকার কাছে চুপ,
কি অদ্ভুত স্বাধীনতা,
বদলে ফেলেছে রূপ!
বাবা বলতো স্বাধীনতা মানে
নিজের মতো বাঁচা,
এখন দেখি স্বাধীনতা মানে
বন্দি একটা খাঁচ।
মা বলতো স্বাধীনতা মানে
নারীর অধিকার,
তাইতো আজ আমাদের তনু
পিশাচের শিকার!
স্বাধীনতা পাল্টে গেছে
বদলে গেছে দিন,
আমরা এখন সুপার ডিজিটাল
সুপার ফাস্ট স্বাধীন।
স্বাধীনতা পাবার পরও
কেনো তনুর মরতে হয়?
বার বার কেনো ভাঙ্গা স্বপ্ন
নতুন গড়তে হয়?
আমরা কি এখনো থাকবো চুপ?
জাতিকি কখনো বুক ফুলিয়ে
পাল্টাবেনা রূপ?
তরুণরা যদি হাতে রাখি হাত,
দূর্নীতি আজ সত্যিই হবে কাত!
সবার কাছে শুধু একটাই চাওয়া,
অপরাধীদের বিচার চাই,
বইছে দেখো দিন বদলের হাওয়া!

এ বিভাগের অন্যান্য সংবাদ