News Bangla 24 BD | মোটা নারীদের জন্মনিয়ন্ত্রণ পিলে স্ট্রোকের ঝুঁকি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মোটা নারীদের জন্মনিয়ন্ত্রণ পিলে স্ট্রোকের ঝুঁকি


যেসব মোটা নারীরা জন্মনিয়ন্ত্রণ পিল খায় তাদের স্ট্রোকের ঝুঁকি রয়েছে। নতুন এক গবেষণায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

গবেষণায় বলা হয়, মেদবহুল নারী যারা জন্মনিয়ন্ত্রণ পিল খান তাদের সেরিব্রাল ভিনাউস থ্রোমবসিস(সিভিটি-মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা) সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ গুণ বেশি।

সিভিটি বা মস্তিষ্কের শিরায় রক্তজমাট বাঁধার এই বিরল রোগটি সাধারণত মানুষের মধ্যে কম দেখা যায়। সাধারণত ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। বিশেষ করে গর্ভবতী নারী অথবা গর্ভনিরোধক হরমোনাল থেরাপি গ্রহণ করে এমন নারীদের। তবে যেসব নারী বা পুরুষরা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী খান না তাদের ক্ষেত্রে স্থূলতার সঙ্গে সিভিটির কোনো যোগসূত্র খুঁজে পাননি গবেষকরা।

নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন এম কোটিনহো বলেন, স্থূলকায় নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার সঙ্গে সিভিটির ঝুঁকি বৃদ্ধির যোগসূত্র পাওয়া গেছে। তাই অতিরিক্ত ওজনের নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার পরামর্শ দিতে চিকিৎসকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ