চিংড়ি ও চিংড়ির তৈরি নানা পদের খাবার খেতে ভালোবাসেন যারা, তাদের জন্য আজকের রেসিপি। সুস্বাদু প্রন বল কারি গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করা যায়। চলুন তবে শিখে নেই প্রন বল কারি কীভাবে তৈরি করা যায়-
উপকরণ : চিংড়ি মাছ ৫০০ গ্রাম, নারকেল আধা কাপ, ভিনেগার ১ চা চামচ, বেসন ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পেঁয়াজ ১টি, রসুন ৩ কোয়া, কাঁচামরিচ ৪টি, তেজপাতা ১টি, হলুদ ১ চা চামচ, দারুচিনি ১ টুকরো, এলাচ ৪টি, মাখন ১ টেবিল চামচ, পানি ১ কাপ।
প্রণালী : পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচ বেটে রাখুন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাটায় একটু থেঁতো করে এক টুকরো পাতলা কাপড় বেঁধে ঝুলিয়ে দিন যতক্ষণ না পানি ঝরে। বেসন, কর্নফ্লাওয়ার, আধা চা চামচ চিনি ও কাঁচামরিচ ভালো করে মেখে নিন। মসৃণ করে মাখা হলে এতে মাছ দিন। পরিমাণমতো লবণ দিন। কড়াইতে তেল গরম করুন। মিশ্রণ থেকে মাছের বড়ার মতো করে গড়ে লাল করে ভেজে নামিয়ে রাখুন। জ্বাল বাড়িয়ে কমিয়ে বড়া ভাজবেন। বড়া ভাজা হয়ে গেলে ওই তেলে বাটা মসলা ছেড়ে দিন। যদি মনে করেন বেশি তেল আছে তবে একটু তেল বের করে রেখে দিতে পারেন। মসলা কষানো হলে ১ কাপ পানি দিন। পানি ভালো করে ফুটে উঠলে তাতে বড়াগুলো ছেড়ে কড়াইটা নামিয়ে রাখুন। ওপরে লবণ, মাখন, দারুচিনি ও এলাচ গুঁড়ো ছড়িয়ে দেবেন। গরম গরম পরিবেশন করুন।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 