News Bangla 24 BD | লক্ষ্য অর্জনে এই ৬টি কাজ করুন এক্ষুনি - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

আপনার জীবনের লক্ষ্য কী তা যদি আপনি জানেন তাহলে জানবেন, আপনি অনেকটাই এগিয়ে গেছেন লক্ষ্য পূরণের দিকে। অধিকাংশ মানুষ তার লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করতেই অনেক সময় ব্যয় করে ফেলেন। কিন্তু তবুও মনে হতে পারে, কোনভাবেই লক্ষ্যে পৌছতে পারছেন না। অথচ এখনি হয়তো ফোকাস করাটা সবচেয়ে জরুরী। আসুন জেনে নিই লক্ষ্যে পৌছতে এক্ষুনি কোন কাজগুলি করা উচিৎ।

১) কঠোর পরিশ্রমঃ
আপনার কাজের প্রতি সৎ হোন। কঠোর পরিশ্রম করুন। জীবন ছোট। নিজের ক্যারিয়ারকে দাঁড় করানোর জন্য আমরা খুবই কম সময় পাই। এই সময়কে কাজে লাগাতে হবে। তাই অলসতা করা যাবে না।

২) ইতিবাচক চিন্তাঃ
আপনার সামনে যে পরিস্থিতিই আসুক না কেন ইতিবাচক চিন্তা করুন। আপনি যদি আগে থেকেই ভীত হয়ে পড়েন আপনার পার্ফরমেন্সে তার ছাপ রয়ে যাবে। অনেকটা হেরে যাবেন হেরে যাওয়ার আগেই।

৩) প্রেরণাদায়ক বন্ধুত্বঃ
এমন মানুষের সাথে বন্ধুত্ব গড়ুন যারা আপনাকে প্রেরণা দেবে। আমাদের আশেপাশে অনেক রকম মানুষ থাকে। কেউ আমাদের হিংসা করে, কেউ বা ভুল-ত্রুটিগুলো বড় করে তোলে। এদের এড়িয়ে চলুন। ভাল সঙ্গ সাফল্যের জন্য খুবই জরুরী।

৪) বিখ্যাত উক্তিঃ
সফল মানুষদের বিখ্যাত উক্তি আমাদের অনেক উৎসাহিত করে। তাই নিজের কাছে একটা সংগ্রহ গড়ে তুলতে পারেন। সফল মানুষদের এসব উক্তি হতাশার সময় আপনাকে শক্তি দেবে।

৫) আত্মনিয়ন্ত্রণঃ
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা সফলতার জন্য সবচেয়ে জরুরী। আপনাকে আপনার কাজের প্রতি নিবেদিত হতে হবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাই। কাজকে অবহেলা করি। অন্য অনেক দিকে সময় ব্যয় করি যে সময় আসলে কাজ করা উচিৎ।

৬) বিচ্ছিন্নতার কারণঃ
আপনার মন কেন দ্বিধাবিভক্ত হয়ে আছে তা খুঁজে বের করুন। পারিবারিক সমস্যা হতে পারে, সম্পর্কের সমস্যা হতে পারে। চেষ্টা করুন সেগুলো সমাধান করতে। তবে কাজ আর ব্যক্তিগত সমস্যা আসলে দুইটি ভিন্ন জিনিস। আলাদা ভাবে বিচার করতে পারলে আপনার লক্ষ্যে পৌছানো সহজ হবে। কিন্তু সেটা প্রায়ই সম্ভব হয় না। ছোটখাট হ্যাং আউটে যেতে পারেন। সিনেমা দেখা, কাছেই বেড়িয়ে আসা- এভাবে রিল্যাক্স করতে পারেন নিজেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ