News Bangla 24 BD | পাঁচ তারকা হোটেলে বৈশাখী আয়োজন - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। বর্ষবরণ নিয়ে নানা জনের নানা আয়োজন।

কেউ কেউ বাঙালির ঐতিহ্যবাহী সাজে নিজেকে রাঙিয়ে ঘুরতে পছন্দ করেন সবার মাঝে। পথে-ঘাঁটে মেলার প্রান্তরে খুঁজে পান বাংলার আবহ। কেউ আবার নিরিবিলি আর মনোরম পরিবেশে সময়টা উপভোগ করতে চান।

ইনডোর প্রোগ্রামে কোনো রকম ভিড় ছাড়াই বৈশাখী মেলার একটুকরো আবহ পেতেই তাদের স্বস্তি। তাদের জন্য নিবেদিত প্রাণ আয়োজন করেছে রাজধানীর তারকা হোটেলগুলো।

চাইলে আপনিও স্ববান্ধবে উপস্থিত হতে পারেন এমন উৎসব আয়োজনে। তাই দেখে নিন বর্ষবরণে কোথায় কী আয়োজন চলছে। দেশের কয়েকটি তারকা হোটেলের বৈশাখী আয়োজনের খোঁজ-খবর নিয়ে লিখেছেন খালেদ সাইফুল্লাহ মাহমুদ।

১. হোটেল সারিনা
দেশের প্রথম সারির তারকা হোটেল সারিনা বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজন করেছে তিন দিনব্যাপী বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১০ দিনের বাংলা খাদ্য উৎসব। চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ ১৩ এপ্রিলে শুরু হওয়া বৈশাখী মেলায় থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প, কারুশিল্প, বাঁশ, বেত, কাঠ, পাট ও চামড়াজাত পণ্যের সমাহার। থাকছে হাতে ভাজা মুড়ি, মুড়কি, খৈ, বাতাসা, হাওয়াই মিঠাই, ফুচকা, পিঠাপুলিসহ অনেক কিছু। মেলায় আরও থাকছে বাংলা সঙ্গীতের আসর। অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় মেহেদী উৎসব। এখানে বাংলা খাদ্য উৎসবে থাকছে মুখরোচক সব ভর্তা, ভাজি, শরবত, মিষ্টান্ন, আচার ও সালাদ। হরেক রকম মাছের পদ, ইলিশের অনন্য সব আয়োজন। বৈশাখী মেলার সার্বিক সহযোগিতায় থাকছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডোনা মিডিয়া। বৈশাখের খরতাপময় দিনের অস্বস্তি ভুলে মনোরম পরিবেশে স্ববান্ধবে মেলা উপভোগ করার আনন্দই আলাদা। চাইলে আপনিও চলে আসতে পারেন, আর দিনভর কাটাতে পারেন বাংলার ঐতিহ্যে মোড়া মেলা উপভোগ করতে। বিস্তারিত জানতে যোগাযোগ ০১৯৮২৭০০৭০০।

২. লা মেরিডিয়ান ঢাকা
সদ্য যাত্রা শুরু করা বাংলাদেশের অন্যতম এই হোটেলটি এরই মধ্যে তাদের যাবতীয় আয়োজন, নান্দনিক পরিবেশ ও খাবারের বৈচিত্রময় সমাহারের কারণে অতিথিদের মন জয় করে নিয়েছে। দেশীয় যে কোনো জাতীয় উৎসবে তাদের সতস্ফুর্ত অংশ গ্রহণ লক্ষনীয়। লা মেরিডিয়ান ঢাকা প্রথমবারের মতো বৈশাখ উপলক্ষ্যে তাদের চমৎকার আয়োজন নিয়ে হাজির হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনটি উপলক্ষে সাজসজ্জা ও খাবার পরিবেশনে দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব দেয়া হচ্ছে। থাকছে বাউল গানের আসর, লোকজ মেলা ও তাদের বিভিন্ন দেশীয় শেফদের হাতে তৈরি দেশীয় খাবারের অপূর্ব সমাহার। পান্তা ইলিশ, ভর্তা ভাজি আর নানান স্বাদ ও ধরনের খাবারের অনন্য মেলবন্ধন। লা মেরিডিয়ান ঢাকার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনে মেতে উঠতে উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন এর মহা ব্যবস্থাপক আশওয়ানি নায়ার। মনোরম পরিবেশে স্ববান্ধবে হাজির হতে পারেন আপনিও। বিস্তারিত জানতে যোগাযোগ- ০১৯৯০৯০০৯০০।

৩. হোটেল সিক্স সিজন্স
বাংলাদেশের ষঢ় ঋতুর বর্ণিলতায় সিক্স সিজন্স হোটেল সেজেছে আবহমান বাংলার নান্দনিক আবহে। পহেলা বৈশাখে আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলায় থাকছে বাউল সঙ্গীত, হস্তশিল্প, জামদানী শাড়ি, মেহেদী উৎসব। ঝালমুড়ি, ফুচকা, পিঠাপুলি ইত্যাদির স্টল থাকছে। হোটেলের ভিন্ন স্বাদ রেস্টুরেন্টে থাকছে ১৫ থেকে ২০ পদের বাংলা খাদ্য উৎসব।এ যেন একটুকরো প্রশান্তিময় বাংলার নৈসর্গিক রূপ তুলে ধরার চেষ্টা। বৈশাখী মেলার সার্বিক সহযোগিতায় থাকছে উৎসব কমিউনিকেশন এন্ড পিআর। বিস্তারিত জানতে যোগাযোগঃ +৮৮০১৯৮৭০০৯৮৪২

৪. রত্নদ্বীপ রিসোর্ট
ঐতিহ্যবাহী পাবনা নগরীতে গড়ে ওঠা পাঁচ তারকা রিসোর্ট রত্নদ্বীপ বাংলা নববর্ষেই তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিন গননা করতে চলেছে। এই উপলক্ষ্যে বর্ণীল আয়োজনে মেতেছে রত্নদ্বীপ রিসোর্ট। বাংলা নববর্ষ উপলক্ষ্যে নানা পদের বাংলা খাবার, বর্ণাঢ্য বৈশাখী মেলা, সাংস্কৃতিক আয়োজন থাকছে রত্নদ্বীপ রিসোর্টে। বিস্তারিত জানতে যোগাযোগঃ ০১৭৩০৩৭৪৮০২

৫. হোটেল ফোর পয়েন্ট বাই শেরাটন
বাংলা নববর্ষ বরনে ফোর পয়েন্ট বাই শেরাটনেরও থাকছে নানা আয়োজন। পহেলা বৈশাখে আগতদের জন্য থাকছে নানান ধরনের মুখোরোচক দেশীয় খাবার। এছাড়া থাকছে বিভিন্ন ছাড়সহ বর্ণীল আয়োজন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ৮৮০২ ৯৮৬২২২২২

এ বিভাগের অন্যান্য সংবাদ