ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকালে ভিওয়ান্দি এলাকার ওই ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভবনটিতে বৈদ্যুতিক তাঁত ইউনিট রয়েছে। ভবনটির নিচতলায় প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এটি অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।
ভারতীয় টিভি চ্যানেলগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনের চতুর্থ তলায় প্রায় দেড় শ লোক ছিল। অনেককে ভবনের ছাদে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে। অনেকে মই দিয়ে নিরাপদে নিচে নেমে আসার চেষ্টা চালাচ্ছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন। তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 