ব্রাজিলের প্রেসিডেন্টকে সরাতে অভিশংসন প্রক্রিয়া শুরু
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে সরাতে বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার বিকেলে ৬৫ সদস্য বিশিষ্ট কংগ্রেসের ৩৮ জনই প্রেসিডেন্ট রৌসেফেরেই ইমপিচমেন্ট বা অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন।
অভিশংসন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পার্লামেন্টর ২৭ কংগ্রেস সদস্য। আগামী সপ্তাহে পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাবের ওপর ভোট দেবেন। রৌসেফের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে।
পার্লামেন্টের নিম্নকক্ষে আগামী ১৭ বা ১৮ এপ্রিল তার অভিশংসনের ওপর ভোট হবে। দেশে আর্থিক সঙ্কট ও ঘাটতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিলেন কংগ্রেস সদস্যরা। পার্লামেন্টের নিম্নকক্ষে এই প্রস্তাব অনুমোদিত হলে সেটি সিনেটে পাঠানো হবে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 