রসুনের রস চুল পড়া কমায়, মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করে। এমনকি এটি নতুন চুল গজাতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, তেলের মতো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগালে অনেক দ্রুত আপনার মাথায় নতুন চুল গজাবে। কারণ রসুনের রসে প্রচুর পরিমাণে এলিসিন থাকে। এটি রক্তের হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দেয় যা নতুন চুল গজাতে সাহায্য করে। এ ছাড়া রসুনে প্রচুর পরিমাণে কপার রয়েছে, যা চুলকে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।
কীভাবে চুলে রসুনের রস ব্যবহার করা যেতে পারে সে ব্যাপারে তিনটি ধাপের কথা বলেছেন বিশেষজ্ঞরা। খবর বোল্ডস্কাইয়ের।প্রথমে রসুন পেস্ট করে এর রস বের করে নিন। একটি এয়ার টাইট বোতলে এই রস সংরক্ষণ করতে পারেন। তেলের মত করে এই রস চুলে ব্যবহার করতে পারবেন।যাদের চুল শুষ্ক তারা গোলাপজলের পানিতে চুল আধাঘণ্টা ভিজিয়ে রাখুন। গোলাপজল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। এবার ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগান।
রসুনের রস লাগানোর পর আধাঘণ্টা রেখে দিন। এবার চুল চিরুনি দিয়ে আঁচড়ে নিন। হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর চুলে ভালো করে মাইল্ড শ্যাম্পু লাগান। পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১৫ মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
পরামর্শ
.যাঁদের চুল বেশি পড়ে, তাঁরা রসুনের রস সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করুন। দেখবেন এক মাসের মধ্যে আপনার মাথায় নতুন চুল
গজাবে।
.আপনার মাথার তালুতে যদি ক্ষত থাকে, তাহলে রসুনের রস ব্যবহার না করাই ভালো। কারণ এটি ব্যবহারে ক্ষত আরো বেড়ে যেতে
পারে।
.রসুনের রস লাগানোর আগে যাদের চুল তৈলাক্ত, তাদের চুলে তেল দেওয়ার প্রয়োজন নেই।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 