চোখের নিচে কালো দাগের ঘরোয়া সমাধান
মুখের সৌন্দর্য ম্লান করে দেয় ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ। রাত জাগা, অতিরিক্ত টেনশন করাসহ নানা অনিয়ম কিংবা হরমোনাল সমস্যার দরুন চোখের নিচে কালো দাগ পড়ে।
এই দাগ দূর করার জন্য বাজারে অনেক পণ্য পাওয়া যায়। কিন্তু এসব পণ্যের কেমিক্যাল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান জেনে নিন।
* শসায় রয়েছে ত্বক পরিষ্কার করার উপাদান। তাই এটি চোখের নিচে কালো দাগ দূর করতেও বিশেষ কার্যকর। প্রথমে শসা গোল গোল করে কেটে নিতে হবে। এরপর তা কিছুক্ষণের জন্য ফ্রিজ়ে রেখে ঠান্ডা করে নিন। তারপর চোখের পাতার ওপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। পরে পানি দিয়ে ধুয়ে নিন চোখমুখ।
* আলু পাতলা পাতলা করে কেটে নিন। চোখের ওপর আলুর ওই ফালি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। পরে পানি দিয়ে ধুয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে আমন্ড অয়েল ম্যাসাজ করে নিলে ভালো ফল পাবেন।
* কয়েকটি পুদিনা পাতা থেঁতলে রস বের করে নিন। এবার ওই রস চোখের চারপাশে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে দূর হতে পারে চোখের নিচের কালো দাগ।
* পরিমাণমতো তুলো ভিজিয়ে নিন গোলাপজলে। চোখের পাতার ওপর রেখে দিন ১০ মিনিট। নিয়মিত ব্যবহারে দেখবেন, ধীরে ধীরে চোখের নিচের কালচে ভাব দূর হতে শুরু করেছে।
* এ ছাড়া ডার্ক সার্কেল দূরে রাখার জন্য প্রচুর পরিমাণে তাজা ফল ও পানি খেতে হবে।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 