News Bangla 24 BD | এই গরমে সুস্থ থাকতে জেনে নিন কিছু টিপস - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে প্রকৃতির উত্তাপ। গরমে প্যাচপ্যাচে ঘাম, নানারকম রোগ। কিন্তু তাই বলে তো ঘরে বসে থাকলে তো চলবে না। জেনে নিন গরমে সুস্থ থাকার কয়েকটি টিপস-

১. গরমকানলে শরীরে সবসময় পানির জোগান বজায় রাখতে হবে। তাই প্রচুর পরিমাণে পানি খান।

২. গরমে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। ঘামের আকারে শরীর থেকে বেরিয়ে যায় অনেক শক্তি। তাই অত্যধিক গরমের সময় যেসব কাজে বেশি শক্তি হয় সেসব কাজ প্রয়োজন ছাড়া করবেন না।

৩. সবচেয়ে ভালো হয় যদি ঠাণ্ডা বাথটাবে চুপচাপ শুয়ে থাকেন এবং মাঝে মাঝে সেখানে ছুড়তে থাকেন হাত-পা। তা সম্ভব না হলে দিনে দু’তিনবার গোসল করুন। শরীরে তেলজাতীয় কিছু মাখবেন না। সময় একটু বেশি নিয়ে গোসল করুন।

৪. বাচ্চা ও বয়স্কদের এই সময় অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই বাড়ির বাচ্চাদের ও বয়স্কদের নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাতে ভুলবেন না। শুধু তাই নয় নয় বারতি খেয়াল রাখুন আপনার বাড়ির পোষ্যটিরও।

৫. যতক্ষণ বাড়ির বাইরে থাকবেন তখন খেয়াল রাখবেন যাতে সরাসরি সূর্যালোকে না থেকে বেশি সময় ছায়ার তলায় থাকা যায়।

৬. গরম কালে যতসম্ভব ঢাকা পোষাক পরুন। বেশি জাঁকজমক পোষাক শরীরে বেশি উত্তাপ তৈরি করে তাই হালকা ঢিলে ঢালা পোষাকই আরামদায়ক হয়। গরমে ফ্যাশন করুন হালকা পোষাকে।

৭. যদি গরম বেশি পড়ে তাহলে ভারী ও কড়া গন্ধের পারফিউম মাখবেন না। কড়া পারফিউমে আপনার শরীরে গরম লাগার ভাব বেড়ে যাবে। এ সময় একেবারে হালকা গন্ধের পারফিউম মাখুন। কিছু কিছু পারফিউম আছে যা মাখলে শরীরে ঠাণ্ডা অনুভূত হয়। আজই খোঁজ করুন।

৮. আগে সিগারেটের অভ্যাস থাকলে ত্যাগ করুন সেটা। ধূমপানে শরীর আরো গরম হয়ে উঠবে। বাড়বে ত্বকের শুষ্কতা। বরং তার বদলে খান একটি করে ভিটামিন সি ট্যাবলেট। সজীব লাগবে নিজেকে।

৯. ত্বকে মেখে চলুন সানস্ক্রিন ক্রিম বা লোশন। রোদে বাইরে বেরোলেই সানগ্লাস পরে নেবেন। কিন্তু খেয়াল রাখবেন সানগ্লাসটি যেন চোখের সাথে চমত্কার ফিটিং হয়। বেছে নিন ধূসর অথবা সবুজ রঙের কাচ। বাদামি রঙের কাচ হলে ভালো হয়। এই কাচগুলো সূর্যালোক প্রতিহত করবে।

১০. ফোমের বিছানা কিংবা জাজিম, তোশক গুটিয়ে রাখুন। ভালো করে ধুয়ে মুছে সটান করে শুয়ে পড়ুন মেঝের ওপর। আপনার কোমরে কিংবা পিঠে ব্যথা থাকলে তো সোনায় সোহাগা। গরম তাড়ানোর পাশাপাশি ব্যথার চিকিত্সাও হয়ে গেল। মেঝের শীতল অনুভূতি শীতল করে তুলবে আপনার শরীরকে। চমত্কার ঘুম হবে আপনার। মাথার ওপর অবিরাম ছেড়ে রাখুন ফ্যান। দেখবেন গরম কোথায় পালায়!

এ বিভাগের অন্যান্য সংবাদ