ভালোবাসার বন্ধন আটুট রাখুন আজীবন
সম্পর্কটি প্রেমের হোক বা দাম্পত্য, যে কোন ক্ষেত্রেই একে আজীবন সতেজ রাখার একটি ব্যাপার আছে। সময়ের সাথে সাথে নর-নারীর সম্পর্ক ফিকে হয়ে যায় আর তাই একে জিইয়ে রাখতে করতে হয় হরেক রকম আয়োজন। না, জীবনের প্রতি ধাপে নাটকীয়তার কোন প্রয়োজন নেই। বরং সাধারণ জিনিসেই অটুট থাকে ভালোবাসার বন্ধন। জেনে নিন তেমনই ১২টি দিকের কথা।
১) সম্পর্কে সবার আগে চাই সততা। এই জিনিসটি ধরে রাখতে হবে যে কোন পরিস্থিতিতেই। মনযোগ আকর্ষণের জন্য হলেও কখনো মিথ্যার আশ্রয় নেবেন না।
২) দাম্পত্যে রোমান্স ফিকে হয়ে যায় কয়েক বছরের মাঝেই। কিন্তু কীভাবে ধরে রাখবেন একে? একটাই উপায়, পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশ যেন কখনো বন্ধ না হয়। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন।
৩) পরস্পরের প্রতি আস্থা রাখুন চোখ বুজে। সঙ্গীর ওপরে এতটুকু আস্থা রাখুন যে তিনি যা করবেন আপনাদের ভালোই জন্যই করবেন।
৪) সন্দেহ নয়, রাখুন বিশ্বাস। অহেতুক সন্দেহ যে কোন সম্পর্ককে নষ্ট করে দেয়। মনে রাখবেন, কেউ প্রতারণা করতে চাইলে আপনি সন্দেহ দিয়ে তাঁকে ঠেকিয়ে রাখতে পারবেন না।
৫) নিজেদের সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। কখনো অন্য কারো কথায় নিজের সঙ্গীর সাথে ঝগড়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে দেবেন না, সে যত আপন মানুষই হোক না কেন।
৬) আজকের ঝগড়া কখনো আগামীকাল পর্যন্ত যেতে দেবেন না, সমাধান করুন আজকেই। শুনতে যতই ছেলেমানুষী মনে হোক না কেন, এটা ভীষণ জরুরী।
৭) চিরচেনা দৈনন্দিন জীবন থেকে ব্রেক নিয়ে সুযোগ পেলেই হারিয়ে যান নিরিবিলি, দুজনে দুজনার সাথে কাটান সময়। এগুলো সম্পর্ককে সতেজ রাখে আজীবন।
৮) পরস্পরের পরিবারকে সম্মান করুন। পছন্দ-অপছন্দ যাই হোক না কেন, সম্মানের জায়গাটি যেন ঠিক থাকে।
৯) ভুলেও প্রতারণা করবেন কিংবা করার কথা চিন্তাও করবেন না। প্রতারণা করলে প্রতারনাই ফিরে পাবেন এবং প্রতারণা কখনো চাপা থাকে না।
১০) জীবনে যত যাই হোক না কেন কোন পরিস্থিতিতেই পরস্পরকে গালাগাল করবেন না, খারাপ কথা বলবেন না বা গায়ে হাত তুলবেন না। এগুলো যা সর্বনাশ করে, এর চাইতে বেশী আর কোন কিছুতেই নয়।
১১) নিজের যত্ন করুন, নিজেকে ভালবাসুন, নিজের জন্যও আলাদা সময় রাখুন। নিজেকে রাখুন সুন্দর ও ফিট। সঙ্গীর চোখে আপনার আকর্ষণ অটুট থাকবে চিরকাল।
১২) সম্পর্কের বুনোট গাঁথুন বন্ধুত্ব দিয়ে। পরস্পরের সাথে মন খুলে কথা বলুন, একসাথে শখের কাজ করুন, পরস্পরের কমন পছন্দের কাজগুলো দিয়ে আনন্দে ভরিয়ে রাখুন জীবন।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 