নতুন মায়েদের ভালো ঘুমের জন্য করণীয়
নতুন মায়েরা ঠিকমত রাতে ঘুমাতে পারেন না, এটা খুবই সাধারণ একটা সমস্যা। তবে কম গুরুত্বপূর্ণ নয়। মা দিনের পর দিন না ঘুমাতে পারলে শারীরিকভাবে দুর্বল বোধ করেন এবং মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু প্র্যাকটিস এবং একটু ধৈর্য ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে উঠতে সহায়ক হবে।
সেলেনি ইন্সটিটিউট একটি সেবামূলক প্রতিষ্ঠান যা নারী এবং নতুন মায়েদের মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। এই সংস্থাটির গবেষণায় উঠে এসেছে এই কিছু সতর্কতামূলক পদক্ষেপ যা একজন নতুন মাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে সহজেই।
নিজেকে যত্ন করুন
নবজাতকের শারীরিক, মানসিক, আর্থিক দায়িত্বের চিন্তা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। কারণ মস্তিষ্কের স্ট্রেস হরমোনগুলো আপনাকে জাগিয়ে রাখে। আপনি হয়ত সদা প্রস্তুত থাকতে চান আপনার শিশুটির যে কোন প্রয়োজনের জন্য।
বাচ্চাকে বিছানার পাশের আলাদা কটে ঘুম পাড়ান। নিজের দিকে একটু যত্ন নিন। নিজেও ঘুমানোর চেষ্টা করুন। আপনার শিশুটি যখন ঘুমিয়ে আছে তখন নিজেকে সময় দিন। ভাল একটি নাটক দেখুন, গল্প করুন, ম্যাগাজিন বা গল্পের বই পড়ুন। মনকে শান্ত করুন।
শান্ত হোন
দিনের বেলা টিভি, স্মার্টফোন, ল্যাপটপ দিয়ে নিজেকে কিছুটা রিল্যাক্স করা যায় কিন্তু রাতে আপনার অভ্যন্তরেই একটা টেনশন কাজ করতে থাকে যে আপনি ঘুমিয়ে পড়লে বাচ্চাটি জেগে আপনাকে পাবে না। নিজেকে বোঝান যে, বাচ্চাটি যেহেতু এখন ঘুমাচ্ছে আপনাকেও এখনই ঘুমিয়ে নিতে হবে। তাই, টিভি বন্ধ করুন, মোবাইলও বন্ধ করুন। ঘুমিয়ে পড়ুন। শিশুটি তার প্রয়োজনমত জেগে উঠবে আর তার কান্নার শব্দে ঠিকই জেগে উঠতে পারবেন। অতিরিক্ত চিন্তা করবেন না।
ক্যাফেইন থেকে দূরে থাকুন
আপনি হয়ত রাতে ১ মগ কফি খেতে পছন্দ করেন। কিন্তু সেই কফির ক্যাফেইনের প্রভাব থাকে ৮ ঘন্টা অব্দি। একটি নবাগত শিশুকে সামলাতে সারাদিনে নিশ্চই অনেক ধকল বয়ে যায় আপনার উপর দিয়ে। ক্যাফেইন জাতীয় কিছু খেয়ে আরও অন্যায় করবেন নিজের সাথে। তার বদলে এক গ্লাস ফ্রেশ ফলের জুস খান আর ঘুমোতে চেষ্টা করুন।
পরিবারের অন্য কাউকে দায়িত্ব দিন
সব দায়িত্ব নিজের ঘাড়ে নিবেন না। পরিবারের বড় কাউকে কিছু সময়ের জন্য দায়িত্ব দিন। অবশ্যই বিশ্বস্ত কাউকে দায়িত্ব দেবেন। আপনি মা বলে আপনাকেই শিশুর সমস্ত দায়িত্ব নিতে হবে এমন কোন কথা নেই। বরং একা একা সব সামলাতে গিয়ে আপনি নিজের এবং শিশুর উভয়েরই ক্ষতি করছেন। পরিবারের অন্য সদস্যদের সাথে তার ঘনিষ্টতা বিঘ্নিত হচ্ছে। আর এটা বাস্তবসম্মতও নয়। তাই মা, শ্বাশুড়ি বা স্বামী কারও দায়িত্বে তাকে রেখে নিজে একটু ঘুমানোর চেষ্টা করুন।
উপযোগী বিছানা
আমাদের দেশের মায়েরা ভাবতেই পারে না যে তাদের শিশুটি আলাদা বিছানায় ঘুমাবে। নিজের বিছানায় শিশুর ঘুমানোর আয়োজন করতে গিয়ে তারা নিজেদের স্বাচ্ছন্দ্য পুরোই নষ্ট করে ফেলেন। যৌন জীবনকেও ক্ষতিগ্রস্থ করে ফেলেন। অথচ শিশুটিকে আলাদা বেবি কটে রাখলে তারও শান্তি, আপনারও শান্তি। এতে সে পড়ে যাবে না। আপনার বা তার বাবার হাত পা অসচেতনভাবে লাগার সম্ভাবনা থাকবে না। সর্বপোরি, আপনার স্ট্রেস কমবে।
নিজের সাথে সহজ হোন
আপনি যা যা অসুবিধা বোধ করছেন তা সকল নতুন মায়েরাই বোধ করেন। নিজেকে অযথা দোষারোপ করবেন না। একইভাবে দোষ আপনার শিশুরও নয়। পারফেক্ট মা হওয়ার চেষ্টায় বেশী স্ট্রেস নেবেন না। সাহায্য নিন। স্বামী, আত্মীয় স্বজনের সাহায্য তো নেবেনই। প্রয়োজনে থেরাপিস্ট এর সাহায্য নিন। থেরাপিস্টের কাছে যাওয়া মানে এই নয় যে আপনি মানসিক রোগী। আপনার সাহায্য প্রয়োজন। বিশ্বাস করুন, সব নতুন মায়েদেরই এই সাহায্য প্রয়োজন হয়।
নিজের ও শিশুটির যত্ন নিন। মনে রাখবেন শিশুটির জন্য হলেও আপনাকে ভালো থাকতে হবে।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 