যারা সাজতে ভালোবাসেন, তাদের কাছে গরমের সময়টা খুব একটা প্রিয় হওয়ার কথা নয়। কারণ এই সময়ে মেকআপ ধরে রাখাটা বেশ মুশকিল হয়ে পড়ে। যত সুন্দর করেই সাজুন না কেন, গরমে তা ঘেমে গলে যাওয়ার ভয় থাকে। সাধের সাজ এভাবে নষ্ট হয়ে গেলে কারই বা ভালো লাগে! তবে কি মেকআপ না করেই থাকতে হবে? মোটেই তা নয়, গরমের কারণে মেকআপ যেমন গলে যায়, তেমনি আছে মেকআপ ধরে রাখারও উপায়। একটু কৌশলী হয়ে মেকআপ নিলেই দিনভর থাকবেন সুন্দর ও সতেজ। চলুন উপায়গুলো জেনে নিই-
প্রথমে ফেসওয়াশ এবং ক্লিনজার দিয়ে ত্বক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কারণ মুখ পরিষ্কার ও ধোয়া না হলে তেলতেল ভাব রয়ে যায়, এতে করেও মেকআপ গলে যাওয়ার ভয় থাকে।
২-৩ টুকরো বরফ নিন হাতে। এই বরফ দিয়ে মুখের পুরো ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করুন। এতে করে মেকআপ অনেকটা সময় ত্বকে সেট থাকে।
পুরোপুরি অয়েল ফ্রি মেকআপ ও কসমেটিকস ব্যবহার করুন। এতে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
টোনার দিয়ে মুখ ভালো করে মুছে নেবেন এবং ভালো সানস্ক্রিন লোশন লাগিয়ে নেবেন। এতে অতিরিক্ত তেল দূর হবে ত্বক থেকে এবং মেকআপ সেট থাকবে অনেকটা সময়।
প্রথমে মেকআপ প্রাইমার লাগিয়ে নেবেন এটি মেকআপ গলে যাওয়া রোধ করবে।
খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করবেন। এবং লিক্যুইডের চাইতে সেমি-লিক্যুইড বা পাউডার ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ গলার সম্ভাবনা কম থাকে।
ল্যুজ পাউডার চেপে দিয়ে ত্বকের উপরে মেকআপ সেট করে নিন। এতে বাড়তি তেল পাউডার শুষে নেয়ার কাজ করবে অনেকটা সময় এবং মেকআপ গলবে না।
গরমে অবশ্যই ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করবেন।
তাই গরমকে ভয় না করে জয় করুন। সাজে আর পোশাকে থাকুন পরিপাটি। সাজ-পোশাক ঠিক থাকলে মনও ভালো থাকবে। সঠিকভাবে নিজের যত্ন নিন। সুস্থ ও সুন্দর থাকুন।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 