পুরুষের ওজন কমায় অন্তরঙ্গ ভালোবাসা!
মানবদেহের ‘অক্সিটোসিন’ হরমোনটিকে বলা হয় ‘ভালোবাসার হরমোন’। নারী-পুরুষের অন্তরঙ্গ মুহূর্তে দেহে এ হরমোন নিঃসৃত হয়। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক দল গবেষক গবেষণা করে দেখেছেন, এই হরমোন পুরুষের ওজন কমাতে পারে। এমনকি খাবার থেকে যে ক্যালরি জমে দেহে, তার মাত্রাও কমিয়ে দিতে পারে এই হরমোন।
ছোট পরিসরে এক পরীক্ষায় ২৫ জন স্বাস্থ্যবান পুরুষকে বেছে নেওয়া হয়। এদের প্রত্যেকে নাকে স্প্রে করার মাধ্যমে হয় অক্সিটোসিন হরমোন নিয়েছেন। অথবা খালি পেটে মন ভালো করা ওষুধ খেয়েছেন। এর এক ঘণ্টা পর তাদের স্বাস্থ্যকর খাবার খেতে দেওয়া হয়।
পরে পরীক্ষায় দেখা গেছে, যারা অক্সিটোসিন হরমোন নিয়েছিলেন, তাদের দেহ কম ক্যালরি গ্রহণ করেছে এবং ফ্যাটও ৯ গ্রাম করে কম ছিল। পাশাপাশি তাদের দেহের বিপাক ক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
প্রধান গবেষক এলিজাবেথ লসন বলেন, আমাদের পরীক্ষার ফলাফল সত্যিই অবাক করেছে। অক্সিটোসিন গ্রহণকারীদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। তবে নারী দেহেও একইরকম ফলাফল আসে কিনা তা দেখা দরকার।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 