News Bangla 24 BD | কম দামে বাজারে স্যামসাং এর নাইট ভিউ মনিটর
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কম দামে বাজারে স্যামসাং এর নাইট ভিউ মনিটর


স্যামসাং নিয়ে এলো এক্সক্লুসিভ নাইট মোড ফিচার সমৃদ্ধ ২২ ইঞ্চি ফুল এইচডি মনিটর। রাত জেগে যারা পড়াশোনা করেন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ তাদের কথা বিবেচনা করে এই এক্সক্লুসিভ মনিটরটি ডিজাইন করেছে। সর্বশেষ সংস্করণের এই মনিটরটির মাধ্যমে ব্যবহারকারীরা শুধুমাত্র আশেপাশের মানুষকে বিরক্ত করা ছাড়াই শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারবেন তাই নয়, চোখকেও নিরাপদ রাখতে পারবেন।

স্যামসাং-এর এই নতুন মনিটরে থাকছে অনন্য সব ফিচার। স্যামসাং নাইট ভিউ মনিটরের এক্সক্লুসিভ ডিজাইন এবং প্রকৌশলগত কর্মদক্ষতা অন্ধকারের মধ্যেও গ্রাহকদের নিশ্চিত করে আরো সহজ ও প্রত্যাশিত কাজের অভিজ্ঞতা। এর আই রেস্ট মোড ফিচার নীল আলোর পরিমাণ কমিয়ে চোখকে প্রশান্তিতে রাখে। কর্মস্থলে কম আলোতেও এর ফিক্সড, অ্যাডজাস্ট্যাবল এলইডি লাইট আলোর পরিমাণ বাড়িয়ে গ্রাহককে কর্মক্ষম করে।

বিশেষ ডিজাইনের এই মনিটরে আরো রয়েছে কিবোর্ড লাইট ফিচারস, যার নিচে থাকা এলইডি লাইটের মাধ্যমে কিবোর্ড এবং ডেস্ক আলোকিত হবে। এই নাইট মোড ফিচারে রয়েছে ব্রাইটনেস কমানোর বাটন, যার মাধ্যমে ব্যবহারকারীরা চোখে স্বস্তি বোধ করবেন এবং চোখকে নিরাপদে রাখতে পারবেন।

এই মনিটরটি পাওয়া যাবে ৯ হাজার ৮০০ টাকায়। গ্রাহকরা স্মার্ট টেকনোলজিস্ লিমিটেডের সকল অনুমোদিত শোরুমে এই মনিটর কিনে ৩ বছরের ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ