News Bangla 24 BD | কলার খোসা দিয়ে ব্রণ দূর করুন - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

মুখে ধূলা-বালি ও ময়লা জমে ব্রণের সৃষ্টি হয়। ব্রণ চলে গেলেও এর দাগ বা ক্ষত থেকে যায়। তাই এ ব্রণ দূরে রাখতে আমাদের চেষ্টার ত্রুটি থাকে না। তবে কলার খোসা ব্যবহার করে দেখতে পারেন, অবাক হওয়ার কিছু নেই। কারণ কলার খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে, যা ত্বকের ব্রণ দূর করতে বেশ কার্যকর। দেরি না করে জেনে নিন কিভাবে কলার খোসা ব্যবহারে ব্রণ দূর হবে।

প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। এবার পাকা কলার খোসা হাতে নিয়ে ১০ মিনিট পুরো মুখে ম্যাসাজ করুন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন, যাতে কলার ভিটামিন ও মিনারেল ত্বকে প্রবেশ করে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাসে দুবার এভাবে কলার খোসা দিয়ে ম্যাসাজ করলে ব্রণ সহজেই দূর হবে।

খেয়াল রাখবেন :

কলার খোসা যেন কাঁচা না হয় খেয়াল করুন। কাঁচা হলে মুখে কষ লাগতে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকর। ম্যাসাজ করার সময় ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে ঘষুন। আর ভুলেও জোরে ঘষবেন না।

মুখে নেয়ার আগে কলার খোসা পানি দিয়ে ভালেঅ করে ধুয়ে নিন। না হলে কলার খোসার জীবাণু মুখে আক্রমণ করতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ