বাংলাদেশে ফেক আইডি বন্ধ করা শুরু করেছে ফেসবুক
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই যে কেউ এই সাইটটি ব্যবহার করতে পারে বলে, অনেক সময় কারো আইডি আসল না নকল সেটা বুঝতে হিমশিম খেতে হয়।
এক একজনের কত বিচিত্র নামের অ্যাকাউন্ট আছে তার কোনো ইয়ত্তা নেই। এসব ফেক আইডি দিয়ে প্রায়ই অনৈতিক কাজ করার খবর পাওয়া যায়। ফেক আইডি থেকে সমানে চলে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার কাজ। ফেকআইডির বিষয়গুলো এখন আর মজা করার পর্যায়ে নেই।
তাই ফেক আইডির অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ আজ ১৫ মে রোববার সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া শুরু করেছে বলে জানা গেছে। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুক ফেক আইডি বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
জানা গেছে, ফেসবুকে যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক মনে হচ্ছে, সেসব অ্যাকাউন্টধারীদেরকে প্রমাণ দিতে নোটিফিকেশন পাঠাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের বা অন্যান্য পরিচয়পত্রের স্ক্যানিং কপি পাঠাতে বলছে ফেসবুক। উপযুক্ত প্রমাণ না দিতে পারলে সেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের ব্যবহারকারীরা তাদের ফ্রেন্ডলিস্টে গেলে দেখতে পাবেন যে, ফ্রেন্ডলিস্টে আপনার অনেক বন্ধুর ছবি দেখা যাচ্ছে না। এর কারণ ওই বন্ধুর অ্যাকাউন্টটি ফেক হওয়ায়, ইতিমধ্যে তা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফ্রেন্ডলিস্টে যেসব বন্ধুর ছবি দেখা যাচ্ছে না, তাদের নামে ক্লিক করলে দেখা যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ একটি বার্তায় জানাচ্ছে যে, ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে।

উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী 